Main Menu

মাছরাঙা টিভি’র সংবাদ উপস্থাপিকা নিপা নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা সাবিনা নিপা (২৫) মঙ্গলবার (১৭ মে) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।

গুলশান আড়ংয়ের সামনের রাস্তা থেকে নিপাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন তার স্বজনরা। বুধবার দুপুর পর্যন্ত তার কোনো খোঁজ বের করতে পারেনি পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশিদ জানান, নিপার বান্ধবীর স্বামী কাজী রাকিবউদ্দিন মঙ্গলবার রাতেই এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেন।

নিপার স্বজনরা জানান, সাবেক স্বামী রুহুল আমিনের সঙ্গে আগে থেকেই তার বিরোধ চলছিল। এ নিয়ে মামলাও চলছে। মামলা তুলে নিতে হুমকি দিচ্ছিলেন রুহুল আমিন। অপহরণের হুমকিও দিয়েছেন তিনি।

এ ব্যাপারে গুলশান থানায় জিডি করেন নিপা। জিডি করে সিএনজিতে করে ফেরার সময় তিনি নিখোঁজ হন। তারা বাসা গুলশানের নিকেতনে।

নিপার স্বজনরা জানান, রাত সাড়ে ৯টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এর আগে সর্বশেষ তার ভাবির সঙ্গে তার কথা হয়।

ওসি আবদুর রশীদ জানান, পুলিশ নিপার সন্ধান বের করার চেষ্টা করছে। তবে বুধবার সকাল নাগাদ তার কোনো খবর পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed