তথ্য মন্ত্রীর কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। ফোরামের নেতৃবৃন্দ বুধবার বিকেলে সিলেট সার্কিট হাউসে মন্ত্রীর কাছে এ স্মারকলিপি পেশ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, ফোরামের জেলা সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, এডভোকেট শরিফুল হুদা চৌধুরী, এডভোকেট আব্দুল কাইয়ুম খান, তানিম চৌধুরী আপন, ইমরান উদ্দিন প্রমুখ।
স্মারকলিপিতে পেশকৃত দাবীগুলো হচ্ছে-সিলেটে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ স¤প্রচার কেন্দ্র স্থাপন, সিলেট বিভাগের তথ্য সেবা, সাংবাদিকতা প্রশিক্ষণ ও প্রসারের লক্ষ্যে সিলেটে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি আধুনিক বিভাগীয় প্রেস ইন্সটিটিউট স্থাপন, সিলেটে ইতিপূর্বে স্থাপিত বাংলাদেশ বেতার কেন্দ্রকে উন্নয়ন ও আধুনিকায়নের যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সিলেটে একটি তথ্য ভবন নির্মাণ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed