সংশোধিত ফলাফলে জিপিএ-৫ পেল ৮৩৬ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: বুধবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের এক সপ্তাহ পর গণিত বিষয়ে সংশোধিত ফলাফল প্রকাশ করেছে চট্টগ্রাম বোর্ড।
ফলাফলের ত্রুটি সংশোধন শেষে ১৪,১৫৮ শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে। গণিত বিষয়ের সংশোধিত ফলাফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮৩৬ শিক্ষার্থী। এছাড়া সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে ১১১৫ জন।
সংশোধিত ফলাফলে নতুন করে উত্তীর্ণ হয়েছে তিন শিক্ষার্থী। সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১,১১৫ জন। এখন চট্টগ্রাম বোর্ডে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩,১০৬ জন।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসান বলেন, “গণিতের বহুনির্বাচনীর (এমসিকিউ) ‘গ’ ও ‘ঘ’ সেটের বাংলা ও ইংরেজি মাধ্যমের প্রশ্নপত্রে ভিন্নতা ছিল। যা প্রধান পরীক্ষক বা অন্য কারও নজরে আসেনি। “এমসিকিউ অংশের উত্তরপত্রের মূল্যায়নে কিছু প্রশ্নের উত্তরমালায় ভিন্নতা তৈরি হয়। পরবর্তীতে ত্রুটি বের করে ফলাফলে সংশোধনী আনা হয়েছে।”
গত ১১ মে এসএসসির ফল প্রকাশিত হয়। এর পরদিন নগরের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা চট্টগ্রাম বোর্ড কার্যালয়ের সামনে গিয়ে গণিতের ফলাফল পুনর্নিরীক্ষণের দাবিতে বিক্ষোভ করেন।
তাদের অভিযোগ ছিল, গণিত বিষয়ের নৈর্ব্যক্তিক ‘গ’ ও ‘ঘ’ সেটের প্রশ্নপত্রের উত্তর মূল্যায়নের সময় ত্রুটির কারণে সঠিক ফলাফল আসেনি। এতে অনেক মেধাবী শিক্ষার্থী গণিতে জিপিএ-৫ থেকে বঞ্চিত হয়েছে। বোর্ডের পক্ষ থেকে ওই দিন শিক্ষার্থীদের গণিতের ফলাফল পুনর্মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছিল। বিক্ষোভ ছাড়াও গণিতের ফলাফল পুনর্নিরীক্ষণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থী-অভিভাবকেরা।
চট্টগ্রাম বোর্ড সূত্র জানায়, গণিত বিষয়ে পরীক্ষা দেওয়া মোট ১ লাখ ৯ হাজার ১০৯ শিক্ষার্থীর উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করা হয়েছে। এতে ১৪,১৫৮ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে নম্বর পরিবর্তন হয়ে তাদের গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed