Main Menu

এসআইইউতে রোবট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. সুশাšত কুমার দাস বলেছেন রোবটিক্স বিজ্ঞান একটি উন্নত ও আধুনিক বিজ্ঞান। সৃজনশীল বুদ্ধিকে কাজে লাগিয়ে এ বিজ্ঞান ব্যবহার করে বিশ্ব আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও রোবটের ব্যবহার বাড়ছে। একটা সময় আসবে যখন দৈনন্দিন জীবনের কাজগুলো আমাদের তৈরি রোবটগুলো করে দিবে। বুধবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রোবট বিষয়ক সেমনিারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি বলেন, পুরো দেশ তরুনদের দিকে তাকিয়ে থাকে। দেশকে এগিয়ে নিতে সব চাইতে বেশি ভুমিকা রাখে দেশের তরুনরা। তাই আমি আহŸান করব প্রতিটা ছাত্র যেন বিজ্ঞানে সুশিক্ষিত হয়ে আমাদের দেশকে উন্নত বিশ্বে পৌছাতে সক্ষম হয়। প্রতিটা ছাত্র যেন আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে দেশ গড়ার অঙ্গিকারাবদ্ধ হয়।

ইইই ও ইসিই বিভাগীয় প্রধান একরামুল ফারুকের সভাপতিত্বে সেমনিারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ডীন অধ্যাপক ঋষি কেষ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন শরিফুল হক ও ফাহাদ বিন মাজহার। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইইই ও ইসিই বিভাগ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সিনিয়র প্রভাষক সুশান্ত দাস, প্রভাষক খালেদ পারভেজসহ ইসিই, ইইই ও সিএসই’র শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে ইসিই বিভাগের শেষ বর্ষের ছাত্র পিযুষ দাস একটি রোব’কার তেরি করে প্রদর্শণ করেন।

Share





Related News

Comments are Closed