ভূমিকম্পের ভয়াবহতা থেকে সিলেট নগরীকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডঃ জহির বিন আলম বলেছেন, ভূমিকম্পের ভয়াবহতার হাত থেকে সিলেট নগরীকে বাঁচাতে সবার আগেহ সচেতনতা বাড়াতে হবে।এ জন্য আমাদেরকে কনস্ট্রাকশন সেফটির দিকে নজর দিতে হবে।নির্মান কাজে উপযুক্ত সামগ্রী ব্যবহার করতে হবে।
১৭ মে মঙ্গলবার রাতে নগরীর একটি অভিযাত হোটেলে “বিল্ড উইথ দ্যা বেস্ট” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আকিজ সিমেন্ট লিঃ এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
আকিজ সিমেন্ট লিঃ এর ডিলার হুমায়ুন আহমদ মাসুকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সরকারের যুগ্ম সচিব মিজানুর রহমান,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিলেট জোনের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম,সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম,বিশিষ্ট কন্ট্রাক্টর ফজলে এলাহী মঞ্জু,সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম,আকিজ সিমেন্টের রিজিওনাল প্রধান এস এম আবুল হাশেম এবং এরিয়া ম্যানেজার ইমাম হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাথ করেন মাওলানা নেয়ামত উল্লাহ।
ডঃ জহির বিন আলম বলেন,আগেহ সিলেট নগরীর ফ্ল্যাট স্ল্যাব এবং ইরেগুলার সেইপ এর বাসা তৈরি হতো।বর্তমান এ প্রবণতা অনেকতা কমেছে এতা সবার জণয় আশার খবর।তিনি বলেন,অনেক ক্ষেত্রে ডিজাইন উলট-পালট হলে ভূমিকম্পে বাসা-বাড়ি ধসে পড়তে পারে।নেপালের সাম্প্রতিক ভূমিকম্পের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন,এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নির্মাণ করতে হবে ভূমিকম্পের সহনীয় ঘর-বাড়ি। তবেই ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারি।
যুগ্ম সচিব মিজানুর রহমান বলেন,সিলেটের অবস্থান ভূমিকম্প প্রবণ জোনে। ভূমিকম্পে ক্ষয়-ক্ষতি কমাতে আমাদের সতর্ক থাকতে হবে। বাড়ি-ঘর নির্মানকালে কোয়ালিটি সম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম বলেন,সিমেন্টের মূল উপাদান হচ্ছে চুন।এ প্রসঙ্গে তিনি বলেন,প্রত্যেক সিমেন্টের আলাদা গুনাগুণ রয়েছে।
অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,এসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার শাহরিয়ার মাসুদ,খাসদবীর (রঃ) এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন দুলন,সেলস অফিসার মোশাররফ হোসেন,ইঞ্জিনিয়ার বুলবুল আহমদ,সুরমা ভিউ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক সোহাগ আহমদ,নির্বাহী সম্পাদক সেজান আহমদ পরাগ, নিউজ ইনচার্জ সলমান আহমদ চৌধুরী সহ অর্ধ শতাধিক ইঞ্জিনিয়ার,রিটেইলার ও বিল্ডিং মালিকরা উপস্থিত ছিলেন।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed