নারী বলে খালেদা জিয়া রেহাই পাবেন না : তথ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, চল্লিশ বছর পর দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছে। মানুষ পুড়ানো, গুপ্ত হত্যার দায়ে খালেদা জিয়ারও একদিন বিচার হবে। নারী বলে খালেদা জিয়া রেহাই পাবেন না।
বুধবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাসদের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
দেশে সাম্প্রতিক গুপ্ত হত্যার জন্য খালেদা জিয়াকে দায়ী করেন তথ্যমন্ত্রী।
সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মীসভায় জাসদ সভাপতি হাসানুল হনু দলের সাম্প্রতিক বিভাজন প্রসঙ্গে বলেন, যারা চলে গেছেন তাদের জন্য দরজা খোলা আছে। বাকীটা তাদের সিদ্ধান্ত।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed