বিশ্বনাথে একটি কলা গাছে ১৬টি মোচা!
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ১টি কলা গাছে ছোট-বড় ১৬টি মোচা আসা নিয়ে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলার মুফতিরগাঁও গ্রাম এলাকায় চড়চন্ডি খালের পাড়ে (আল-হাবিব কমিউনিটি সেন্টারের সামনে) অদ্ভুত ঘটনাটি ঘটে। মুহুর্তের মধ্যেই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এক নজরে ১৬টি মোচা আসা সেই কলা গাছটি দেখার জন্য ভীড় জমাচ্ছেন উৎসুক মানুষ।
স্থানীয় সূত্রে জান গেছে, ১৭ মে মঙ্গলবার দুপুরে হঠাৎ জনৈক ব্যক্তির চোখে ধরা পড়ে একাধিক মোচাসহ কলা গাছটি। এরপর এক এক করে বাড়তে থাকে দর্শনার্থীদের সংখ্যা। গাছটি দেখতে এসে বিভিন্ন রকমের মন্তব্যও করেন তাঁরা। কেউ বলছেন বিষয়টি অলৌকিক। কেউ বলছেন সমাজে পাপ বৃদ্ধি পাওয়ায়, আমাদেরকে সতর্ক করতেই সৃষ্টিকর্তা এমন নজির সৃষ্টি করেছেন। কেউ বলছেন এটি অকল্পনীয়। কেউ বলছেন গরীব মানুষসহ কঠিক রোগে আক্রান্ত ব্যক্তিরা কলা গাছের মোচা ধোয়া পানি পান করে যাতে সহযে ভাল হতে পারের সেজন্য সৃষ্টিকর্তা এমন নজির স্থাপন করেছেন।
মুফতিরগাঁও গ্রামের শামীম আহমদ চিশতিয়া বলেন, সোমবার থেকে কয়েক হাজার মানুষ মোচা আসা কলা গাছটি দেখতে এসেছেন। অনেকে আবারও মোচা ধোয়া পানিও বোতলে ভর্তি করে নিয়ে গেছে। এটি একটি অলৌকিক ঘটনা।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান বলেন, একটি কলা গাছে একটি মোচা আসারই কথা, ১৬টি মোচা আসার বিষয়টি অকল্পনীয়।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed