Main Menu

বিশ্বনাথে বিদ্যুৎস্পৃস্টে রিকশা চালকের মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎস্পষ্ট হয়ে এক ব্যাটারী চালিত রিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার জানাইয়া-রামধানা রোডে জানাইয়া গ্রামের রুহেল মিয়ার রিকশা রাখার গ্যারেজে এঘটনা ঘটে। নিহতের নাম আমির আলী (৩৬)। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নুরুজ আলীর ছেলে। নিহত আমির আলী র্দীঘদিন ধরে স্বপরিবারের বিশ্বনাথের রাজনগর গ্রামের একটি কলোনীতে বসবাস করে আসছে। খবর পেয়ে বুধবার সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
জানা গেছে, উপজেলার জানাইয়া গ্রামের রুহেল মিয়ার কয়েকটি ব্যাটারী চালিত রিকশা রয়েছে। নিহত আমির আলী ভাড়ায় একটি ব্যাটারী চালিত রিকশা রুহেলের কাছ থেকে নেয়। প্রতিদিনের মতো মঙ্গলবার সারাদিন আমির আলী রিকশা চালিয়ে রাতে গ্যারেজে রিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বুধবার সকালে তার সহপাঠীসহ এলাকার লোকজন তাকে একনজর দেখতে ওই গ্যারেজে ভীড় করেন।
এব্যাপারে বিশ্বনাথ থানার এস আই হাবিবুউল্লা বলেন, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্য মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed