আরিফুল হকের মায়ের শয্যাপাশে বিএনপি নেতৃবৃন্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কিবরিয়া হত্যা মামলায় কারান্তরীন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরীর গুরুতর অসুস্থ মাতাকে দেখতে তাঁর বাসায় গিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসভবনে তাঁর গুরুতর অসুস্থ মাতার শয্যাপাশে বেশ কিছুক্ষণ সময় কাটান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও কেন্দ্রীয় সিলেট বিভাগী সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। নেতৃবৃন্দ সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর অসুস্থ মায়ের চিকিৎসার এবং পরিবারের যাবতীয় খোঁজ খবর নেন। সিটি মেয়রের অসুস্থ বৃদ্ধা মাতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন তারা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা দলের আহŸায়ক সালেহ আহমদ খসরু, সিলেট মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক সৈয়দ মঈনুদ্দিন সোহেল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুস সামাদ তোহেল ও জেলা ছাত্রদল নেতা হানুর ইসলাম ইমন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন বলেন- অবৈধ সরকার কোন অপরাধে নয় শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই জননন্দিত সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে একটি ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখে নির্যাতন চালাচ্ছে। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জনপ্রিয় মেয়রকে বরখাস্ত করা হয়েছে। পুত্রের উপর কারা নির্যাতন চলতে থাকলে কোন মাতাই ভাল থাকতে পারেনা। যার প্রমান আরিফুল হক চৌধুরীর বৃদ্ধ মাতা আজ গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে আছেন। মানবিক দৃষ্টি কোন বিবেচনা করে অবিলম্বে সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীকে মুক্তি দিয়ে অসুস্থ মায়ের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তিনি।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed