সিলেটী আত্মীয়তায় মুগ্ধ প্রমিতা মল্লিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহে তারই আশ্রমে শৈশব কেটেছে প্রমিতা মল্লিকের। সম্প্রতি বাংলাদেশে এসেছেন এই রবীন্দ্রসঙ্গীত গবেষক। তাকে ঘিরেই সিলেটে আয়োজন করা হয়েছে রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যা। মঙ্গলবার রাতে সিলেট নগরীর কবি নজরুল অডিটরিয়ামে তিনি গাইলেন। গানের সঙ্গে মিষ্টি মুখের হাসিতে মুগ্ধতা ছড়ালেন সবার মাঝে। রবীন্দ্রনাথের লেখা বেশ কিছু গান সবাইকে শোনালেন আশ্রম কন্যা। রাত ৮টা থেকে মধ্য রাত পর্যন্ত একটানা গান পরিবেশন করেন তিনি। গানের ফাঁকে ফাঁকে রবীন্দ্রনাথ নিয়ে কথাও বললেন তিনি।
তবে গান পরিবেশন শুরু করার আগে প্রমিতা মল্লিক জানান- তিনি ছোট বেলা থেকেই গান গাওয়া শুরু করেন। ৮ বছর বয়সে তার গানের একটি এ্যালবামও বের হয়েছিল। এছাড়াও ২০১৬ সালে সঙ্গীত জগতে ৫৫ বছর পূর্ণ হয়েছে বলে জানান গুণী ওই শিল্পী।
ভারতে তার একটি রবীন্দ্র সংগীতের প্রতিষ্ঠান রয়েছে জানিয়ে তিনি বলেন, ওই প্রতিষ্ঠানে প্রায় ৩০০ শিক্ষার্থী রয়েছে। সেখানে তাদের তালিম দেয়া হয়। তালিম দেয়ার উদ্দেশ্যও তিনি ব্যাখ্যা করেন। তিনি বলেন- যত দিন যাচ্ছে তত রবীন্দ্র সংঙ্গীত হারিয়ে যাচ্ছে। সেটা বাঁচিয়ে রাখার জন্য তিনি কাজ করে যাচ্ছেন।
সিলেট সম্পর্কে প্রমিতা মল্লিক বলেন- বাংলাদেশে অনেকবার আসলেও সিলেটে এবারই তিনি প্রথম এসেছেন। তবে প্রথম এসেই সিলেটী আত্মীয়তায় মুগ্ধ হয়ে যান তিনি। তিনি বলেন- আমি সিলেটী আত্মীয়তায় মুগ্ধ।
রবীন্দ্রনাথের জন্ম বাষির্কী উপলক্ষে সহকারী ভারতীয় হাই কমিশনার, চট্টগ্রাম এবং ইন্দিরা গান্দি কালচার সেন্টার আয়োজিত রবীন্দ্র সন্ধ্যার সম্বয়ক ছিলেন তপন ভট্টাচার্য্য। অনুষ্ঠানের শুরুতেই ভারতীয় সহকারী হাই কমিশনারের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন- রাসু রক্ষিত।
এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন- রানা কুমার সিংহ। রাত সাড়ে ৭টার দিকে সিলেটের রবীন্দ্র শিল্পীরা দলীয়ভাবে গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ, প্রফেসর আব্দুল আজিজ, মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, সুপ্রিয় চক্রবর্তী, অনিল কৃষ্ণ সিংহ, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী, সম্মিলিত সংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক সামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ আরো অনেকেই।
এছাড়াও গুনী ওই শিল্পীকে বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংগঠনগুলো হচ্ছে- আনন্দ লোক সিলেট, গিতা বিতান বাংলাদেশ, সিলেট, রবীন্দ্র সংঙ্গীত শিল্পী সংস্থা সিলেট, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট, বাংলাদেশ নৃত্য শিল্পী সিলেট, বাংলাদেশ ভারত মৈত্রী সিলেট জেলা শাখা, উদীচী ও সিলেট নজরুল পরিষদ। এছাড়াও দর্শকদের পক্ষ থেকে শিল্পীকে ফুলেল শুভেচ্ছা দেন তপন কুমার।
Related News
পাগল হাসানের অপ্রকাশিত ২০টি গান প্রকাশের উদ্যোগ
Manual6 Ad Code বিনোদন ডেস্ক: শনিবার (১৮ এপ্রিল) ছিল বাউল শিল্পী পাগল হাসানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।Read More
বাউল সংগীতের সাধক কানাই দাস বাউল আর নেই
Manual7 Ad Code বিনোদন ডেস্ক: ভারতীয় বাউল সংগীতের অন্যতম সাধক ও শিল্পী কানাই দাস বাউলRead More



Comments are Closed