ইলিয়াস অালীর সন্ধান কামনায় মিলাদ মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, স্বেচ্ছাসেবকদল, ইলিয়াস মুক্তি যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে মঙ্গলবার বাদ অাছর দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয় এবং বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জননেতা এম ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুম হওয়া সকল নেতা কর্মীদের সন্ধান এবং জননেতা এম ইলিয়াস অালীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম অাহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামানের ছেলে সাহিব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি অাব্দুল অাহাদ খান জামালের পিতা মাওলানা অাবুল লেইছ খান এবং দক্ষিণ সুরমা ছাত্রদল নেতা নুরুল ইসলাম রুহুলের অাশু রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক ও জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট অাশিক উদ্দীন অাশুক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি বিএনপি নেতা অাব্দুল অাহাদ খান জামাল, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালাম, জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অাব্দুল ওয়াহিদ সোহেল, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের সদস্য সচিব আব্দুস সহিদ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ, বিএনপি নেতা অাব্দুর রব, বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মিফতাহুল কবির মিফতা, অামিনুল হক বেলাল,রায়হাদ বকস্ রাক্কু, অালতাব অালী মেম্বার, অাকবর অালী খান, দেওয়ান নিজাম খান,অাফজল হোসেন চৌধুরী, কামাল হোসেন, তারাব অালী লিটন, মুহিবুর রহমান লিটন,অাজিজ খান সজিব, মনিরুজ্জামান মিজান, তানিমুল ইসলাম তানিম, এস এম ফখরুল ইসলাম,মামুন অাহমদ, জোনায়েদ আহমদ,হৃদয় অাহমদ হাবিব, এনাম অাহমদ, ময়নুল অাহমদ, শফিকুল হক শামীম, ইবরাহিম অাহমদ অাল অামীন প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed