Main Menu

নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: নেশার টাকা না পেয়ে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সাতমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যার পর ছেলে জাকির হোসেন (৩২) গ্রাম ছেড়ে পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত আব্বাছ মিয়ার নেশাগ্রস্ত ছেলে জাকির হোসেন নেশার টাকার জন্য প্রায়ই তার মা মিনুয়ারা বেগমকে (৫০) মারধর করত। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জাকির নেশার টাকার জন্য তার মায়ের কাছে চেয়ে না পেয়ে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।

মুরাদনগর থানার এসআই খালেদ জানান, জাকির তার মাকে হত্যা করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। লাশটি উদ্ধার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed