Main Menu

ধর্মঘটে অচল সিলেট সাব রেজিস্ট্রার অফিস

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সাবরেজিস্ট্রারী মাঠ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে আন্দোলন ক্রমেই চাঙ্গা হচ্ছে। অন্যদিকে, দলিল লেখকরা আন্দোলনে থাকায় অচল হয়ে পড়েছে সিলেট সাবরেজিস্ট্রার কার্যালয়। দলিল লেখকরা ধর্মঘটে থাকার কারনে সিলেট সাব রেজিস্ট্রার কার্যালয়ে কোনো দলিল সম্পাদন হচ্ছে না।
এদিকে, মঙ্গলবার বিকেলে ধর্মঘট পালন শেষে সমাবেশ করেছে সিলেটের দলিল লেখক সমিতির নেতারা। তারা জানিয়েছেন, সাব রেজিস্ট্রার মাঠ একটি ঐতিহাসিক মাঠ। এখানে শক্তি প্রদর্শনের কোনো সুযোগ নেই। কোনো বিবেকমান মানুষ চাইবে না এই মাঠ ভুমিখেকোদের হাতে দখল হয়ে যাক। সিলেটের সম্পদ সাব রেজিস্ট্রারী মাঠ রক্ষায় দলিল লেখকরা সোচ্ছার থাকবেন বলে জানান তারা।

Manual6 Ad Code

সিলেট সদর সাবরেজিষ্ট্রারী অফিস প্রঙ্গনে বাংলাদেশ দলিল লেখক সমিতি, সিলেট সদর শাখার উদ্যোগে অবৈধ দখলদার হকারদের উচ্ছেদ ও অবৈধ দখলদার হকার কর্তৃক দলিল লেখকদের উপর হামলার প্রতিবাদে পূর্ব ঘোষিত ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে টানা তৃতীয় দিনের মত ধর্মঘট পালনকালে সিলেট সদর শাখার সভাপতি হাজী মাহমুদ আলীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুর রহিম এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এম ইকবাল হোসেন, সিলেট জেলা শাখার সভাপতি আজিজুর রহমান লাল মিয়া, সিলেট সদর শাখার সাবেক সভাপতি আ,কা,ম রফিকুজ্জামান, আলহাজ্ব সুলতান মিয়া বাদশা, প্রবীণ দলিল লেখক আলহাজ কুতুব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সদর শাখার সহ-সভাপতি মহিবুর রহমান জিলু, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক, সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক ইউছুফ আহমদ, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান এরশাদ, কার্য নির্বাহী কমিটির সদস্য রাশেদুজ্জামান রাশেদ, জাহাঙ্গীর হোসেন মান্না, শাহীন আহমদ, ছাদেক আহমদ।

Manual3 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ আব্দুল মুকিত-২, শেখ লোকমান মিয়া, অজিত কুমার দাস, আব্দুল মালিক মনু, শংকর দে, ওয়ারিছ আলী, মুজিবুর রহমান, অলিউর রহমান, দারা মিয়া, জিল­ুর রহমান জিলু, আবুল হাছনাত, কোহিনুর আহমদ, সুধাংশু, নুরুল ইসলাম, ফখরুল ইসলাম, আব্দুল মালিক, আলাউদ্দিন, মিছবাহ উদ্দিন, হারুনুর রশিদ, সুবল দেবনাথ, শাহজাহান, শাহীন আহমদ, হেলাল উদ্দিন, দেলওয়ার হোসেন, সুজন, নিজামুল ইসলাম কনু, আলম মিয়া, ফখর উদ্দিন, গৌছ আলী, রতিন্দ্র চক্রর্বতী, জামিল চৌধুরী, আবু হায়দার, দিলওয়ার চৌধুরী, আকবর হোসেন, সামছুল ইসলাম স্বপন, আব্দুল মান্নান, সাবুল আহমদ, মিছবাহ উদ্দিন, আজহারুল আলম ইমন, হোসেন আহমদ, মুমেদ আহমদ, বদরুল আলম, মুক্তাবিস উন নূর, বাহার আহমদ, নজরুল ইসলাম, আবুল হোসেন, আইয়ুব আলী, সাইস্তা মিয়া, মনসুর আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

বক্তারা বলেন, প্রশাসনের নীরব ভূমিকা জনমনে নানা প্রশ্নের সঞ্চার করছে। তাই প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বক্তারা বলেন, আপনারাই পারেন সিলেটবাসীর ইতিহাস ঐতিহ্যের স্থান ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠ রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে দলিল লেখকের দাবী পূরণ করে সরকারের রাজস্ব আদায়ে দলিল লেখকদের কর্মমুখী করে তুলতে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code