দুই শিক্ষকের ভুলে ১২০০ পরিক্ষার্থী ফেল
বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি ফল বের হয়েছে এসএসসি পরীক্ষার। সেখানে বরিশাল শিক্ষা বোর্ডে শুধুমাত্র হিন্দু ধর্মে ফেল করেছে প্রায় ১২০০ শিক্ষার্থী। দুই পরীক্ষকের ভুলেই ফলাফলে এমন গোলমাল দেখা দিয়েছে।
এ ঘটনায় দুই শিক্ষককে বোর্ডের পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে আজীবন বিরত রাখার নির্দেশ দেয়া হয়েছে। দুই শিক্ষক হলেন, জুরান চন্দ্র চক্রবর্তী ও বিরেন চক্রবর্তী।
বোর্ডের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। এই দুই শিক্ষককে চলতি বছরের এস এস সি পরীক্ষার পারিশ্রমিক দেয়াও বন্ধ করা হয়েছে। তাদের এমপিও বন্ধ রাখার সুপারিশও করা হয়েছে।
এবারের এসএসসি পরীক্ষায় হিন্দু ধর্ম বিষয়ের এমসিকিউ এর উত্তরপত্র কম্পিউটারে মেমোরিভুক্ত করার সময় তাদের গাফেলতিতে ৪ সেটের প্রশ্নের উত্তরপত্রে মোট ৩৯টি উত্তর ভুল হয় বলে তদন্তে প্রমাণ হয়েছে। এ কারণে প্রায় এক হাজার দুইশ পরীক্ষার্থী ফেল করে। আর এই খবর শুনে এক শিক্ষার্থী আত্মহত্যা করে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed