Main Menu

ওসমানীনগরে ভোটকেন্দ্র বহাল দাবিতে স্মারকলিপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরের দক্ষিণ বড়ধিরাই বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র বহালের জোর দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (১৭মে) সিলেটের জেলা প্রশাসক বরাবরে দেয়া স্মারকলিপিতে এদাবি জানানো হয়।
এলাকার দেড়শতাধিক লোকের স্মাক্ষরে দেয়া স্মারকলিপিতে বলা হয়, উপজেলাে ৭নং দয়ামীর ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীর ভোট দেয়ার জন্য কোন কেন্দ্র ছিলনা। এলাকার বড়ধিরাই গ্রামের হাজী মজম্মিল আলীর বাড়ির রাইসমেইল ঘরে ভোট দেয়া হত্ োএতে জনদূর্ভোগের পাশপাশি নিরপেক্ষ ভোট দানে বিঘœ ঘটতো। গত ২০১৫ সালে ২২জুন এলাকাবাসীর দাবির মূখে ওয়ার্ডের দক্ষিণ বড়ধিরাই বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র করার সুপারিশ হলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা সুষ্টু ও সুন্দরভাবে ভোটাধিকার প্রয়েগ করতে পারবেন বলে আশাবাদী হন। এই বিদ্যালয়কে ভোটকেন্দ্র করার সুপারিশের পর থেকে একটি স্বার্থান্বেষী মহল ভোটকেন্দ্রটি আবারো হাজী মজম্মিল আলীর বাড়িতে ফিরিয়ে নিতে অপতৎপরতা শুরু করেছেন। তাই এলাকার সাধারন ভোটার সোচ্চার হয়ে উঠেছেন। তারা তাদেও ভোটকেন্দ্র দক্ষিণ বড়ধিরাই বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাখার জোর দাবি জানিয়ে মঙ্গলবার এ স্মারকলিপি দেন।
এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আনোয়ার আলী, আবু তাহের শানুর, জিলা মিয়া, শফিক মিয়া, নাসির আলী, কদরিছ আলী, রইছ আলী, মানিক মিয়া, আরমান, আনসার আলী প্রমূখ।

Share





Related News

Comments are Closed