ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) সাইফুল্লাহ আল হোসাইনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সন্ত্রাস বিরোধী আইনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দেন সাইফুল্লাহ।
সিলেটের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুল্লাহ আল হোসাইনের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় তিনটি মামলা রয়েছে। এ অভিযোগে গত ১২ মে সাইফুল্লাহকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed