ওসমানীনগরে ৭৬ কেন্দ্রের মধ্যে ৬৫টিই ঝুঁকিপূর্ণ
ওসমানীনগর প্রতিনিধি : আগামী ২৮মে সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদীপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গা, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউপির ভোট গ্রহণ অনুস্টিত হবে।
৮টি ইউনিয়নে ৭৬টি কেন্দ্রের মাধ্যমে উপজেলার ১ লাখ ২৬ হাজার ৮শ’ ১৭জন ভোটারের ভোট গ্রহণ করা হবে। পুলিশের তালিকায় ৭৬টি কেন্দ্রের মধ্যে ৬৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তার মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৩৭টি।
নবগঠিত ওসমানীনগর উপজেলার অধীনে প্রথমবারের মতো এই নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। সর্বোচ্চ নিরাপত্তা দিতে ৫স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল চৌধুরী।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা ১ লাখ ২৬ হাজার ৮শ’ ১৭জন ভোটারের মধ্যে
৬৩ হাজার ৯শ’ ৩৩জন পুরুষ এবং ৬২ হাজার ৮শ’ ৮৪জন নারী। উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় এবং স্বতন্ত্র ৩৫ জন, সদস্য পদে ২৯৫ জন এবং ৭২জন নারী সদস্য প্রতিদ্বন্ধিতা করছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed