Main Menu

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১৬ মে, ঐতিহাসিক ফারাক্কা দিবস। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৭৬ সালের এই দিনে মরণবাঁধ ফারাক্কা অভিমুখে লাখো জনতার লংমার্চ অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

ওই দিন রাজশাহীর মাদরাসা ময়দান থেকে লংমার্চ শুরু হয়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। সকাল ১০টায় রাজশাহী থেকে শুরু হয় জনতার পদযাত্রা। হাতে ব্যানার আর ফেস্টুন নিয়ে অসংখ্য প্রতিবাদী মানুষের ঢল নামে রাজশাহীর রাজপথে। ভারতবিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা। দুপুর ২টায় হাজার হাজার মানুষের স্রোত গোদাগাড়ির প্রেমতলী গ্রামে গিয়ে পৌঁছায়। সেখানে মধ্যাহ্ন বিরতির পর আবার যাত্রা শুরু হয়। সন্ধ্যা ৬টায় লংমার্চ চাঁপাইনবাবগঞ্জে গিয়ে রাতযাপনের জন্য সে দিনের মতো শেষ হয়। মাঠেই রাত যাপন করে পরদিন সোমবার সকাল ৮টায় আবার যাত্রা শুরু হয় শিবগঞ্জের কানসাট অভিমুখে।

ভারতীয় সীমান্তের অদূরে কানসাটে পৌঁছানোর আগে মহানন্দা নদী পার হতে হয়। হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন এই লংমার্চে। তারা নিজেরাই নৌকা দিয়ে অস্থায়ী সেতু তৈরি করে মহানন্দা নদী পার হন। কানসাট হাইস্কুল মাঠে পৌঁছানোর পর সমবেত জনতার উদ্দেশ্যে মজলুম জননেতা মওলানা ভাসানী তার জ্বালাময়ী ভাষণ দেন।

মওলানা ভাসানী ভারতের উদ্দেশে বলেন, ‘তাদের জানা উচিত বাংলার মানুষ এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না। কারো হুমকিকে পরোয়া করে না। তিনি বলেন, আজ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কানসাটে যে ইতিহাস শুরু হয়েছে তা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নতুন অধ্যায়ের সৃষ্টি করবে।’

Manual3 Ad Code

মাওলানা ভাসানী সেখানেই লংমার্চের সমাপ্তি ঘোষণা করেন। বাংলাদেশ সীমানার মধ্যে লংমার্চ সমাপ্ত হলেও সেদিন জনতার ভয়ে ভিত ভারতীয়রা সীমান্তে প্রচুর সৈন্য মোতায়েন এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।

ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে মাওলানা ভাসানী সেদিন ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব ও এর বিভিন্ন তিকর দিক তুলে ধরে যে প্রতিবাদ করেছিলেন, তার সেই সাহসী উচ্চারণ বাংলাদেশের মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছে আজো।

ভারতের একতরফা ও আগ্রাসী মনোভাবের কারণে ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে বাংলাদেশের বৃহৎ একটি অঞ্চল মরুভূমিতে পরিণত হতে চলেছে। বিশেষ করে রাজশাহী অঞ্চল ভয়াবহ হুমকির সম্মুখীন। দেশের বৃহত্তম নদী পদ্মা পানির অভাবে শুকিয়ে মরুভূমিতে পরিণত হতে চলেছে। ফলে উত্তর-পশ্চিমাঞ্চলের অর্ধশত নদী আজ বিলুপ্তির পথে। ফারাক্কার বিরূপ প্রভাবে বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক হারে নিচে নেমে যাচ্ছে। গত কয়েক বছরে স্থানভেদে ২৫ ফুট থেকে ৪০ ফুট পর্যন্ত পানির স্তর নিচে নেমে গেছে।

Manual3 Ad Code

সূত্র জানায়, যৌথ নদী কমিশনের বৈঠকে বিষয়টি বারবার উত্থাপন করা হলেও তাতে কোনো সুফল আসেনি, দীর্ঘ দিন ধরে শুধু আশ্বাসের বাণী শোনানো হয়। এ ব্যাপারে ভারতের কোনো ভ্রুপে নেই। ভারত চুক্তি অনুযায়ী বাংলাদেশকে তার পানির ন্যায্য হিস্যা দিচ্ছে না।

Manual1 Ad Code

রাজশাহীতে আজ গণজমায়েত:
ভারতের পানি আগ্রাসনের কারণে বাংলাদেশে যে ভয়াবহ বিপর্যয় এবং অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সে সম্পর্কে দেশবাসীর কাছে সঠিক তথ্য তুলে ধরতে ও সবাইকে ঐক্যবদ্ধ করতে রাজশাহীতে বিশাল গণজমায়েতের আয়োজন করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় নগরীর পাঠানপাড়া লালন শাহ মুক্ত মঞ্চে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে। ফারাক্কা লংমার্চ দিবস পালন কমিটি রাজশাহী এ গণ-জমায়েতের আয়োজন করেছে। এতে বক্তব্য দেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি ও পরিবেশ বিশেষজ্ঞ ড. এসআই খান, ডা: জাফরুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. জসিম উদ্দিন আহমদ, অধ্যাপক আনু মুহাম্মদ, কবি ও গবেষক ফরহাদ মজহার, প্রকৌশলী এম ইনামুল হক প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code