সিলেট রেজিষ্টারী মাঠ থেকে লেখক-হকারদের উচ্ছেদ দাবি
বিশেষ প্রতিনিধি : সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ দখলমুক্ত করার দাবি জানিয়েছে সচেতন সিলেটবাসী। শুধুমাত্র হকারমূক্ত করলে মাঠের অস্তিত্ব¡ ফিরে আসবে না। অবৈধ দখলকার দলিল লেখকদেরও উচ্ছেদ করা প্রয়োজন। তবে রেজিস্টারী মাঠ হকারমুক্ত করতে রোববার (১৫মে) থেকে আন্দোলন শুরু করেছেন দলিল লেখকরা। তারা এদিন দুপুরে রেজিষ্টারী মাঠে এ দাবিতে সমাবেশ করে অনির্দিষ্টকালের ধর্মধট শুরু করেছেন। কিন্তু অবৈধ লেখকদের উচ্ছেদের ব্যাপারটি এড়িয়ে যাচ্ছেন তারা।
দলির লেখক সমিতি সিলেট সদর সভাপতি হাজী মাহমুদ আলীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুর রহিম’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফরিদুর রহমান, এম ইকবাল হোসেন, কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান খান, দলিল লেখক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি আজিজুর রহমান লাল মিয়া, সদর শাখার সাবেক সভাপতি আ,কা,ম রফিকুজ্জামান, আলহাজ্ব সুলতান মিয়া বাদশা, প্রবীণ দলিল লেখক হাজী কুতুব উদ্দিন, শেখ লোকমান মিয়া, অজিত কুমার দাস, সদর শাখার সহ-সভাপতি মহিবুর রহমান জিলু, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক, সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক ইউছুফ আহমদ, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান এরশাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য রাশেদুজ্জামান রাশেদ, জাহাঙ্গীর হোসেন মান্না, শাহীন আহমদ, ছাদেক আহমদ প্রমুখ।
এদিকে হকারদের উচ্ছেদ দাবি করলেও অবৈধ দখলকার দলিল লেখকদের বিষয়টি এড়িয়ে চলেছেন আন্দোলনকারীরা। বাস্তবে দেখা গেছে সিলেট রেজিষ্টারী মাঠের দক্ষিনাংশের অস্থায়ী দখলে রয়েছেন হকাররা। সিলেটের প্রশাসনিক কর্তাব্যক্তিরা তাদেরকে দখল করিয়ে দিয়েছেন।
অন্যদিকে রেজিষ্টারী মাঠের উত্তর পুর্বাংশে স্থায়ীভাবে অবৈধ দখলে রয়েছেন দলিল লেখকরা। তারা অনুমোদিত মূল তিনটি সেডের বাইরে মাঠের উপর বিক্ষিপ্তভাবে ছোটবড় ২১টি আধাপাকা দোকান ঘর নির্মান করে মাঠের একাংশ স্থায়ীভাবে দখল করে নিয়েছেন। ঐতিহাসিক রেজিষ্টারী মাঠ দখলমুক্ত করতে হলে হকারদের পাশপাশি অবৈধ দখলকার লেখকদেরও উচ্ছেদ করার দাবি ন্যায়সঙ্গত। এ মাঠের অস্তিত্ব রক্ষায় দখলকার দলিল লেখক ও হকারদের একই সাথে উচ্ছেদের দাবি সচেতন সিলেটবাসীর।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed