Main Menu

মিশিগান আ.লীগের মতবিনিময় সভা

Manual2 Ad Code

প্রবাসী ডেক্স : সাংবাদিক কলামিষ্ট ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কমিউনিটি একটিভিষ্ট গোলাম সাদত জুয়েলের সাথে গত ৫ মে বুধবার রাত নয়টায় মিশিগান আওয়ামী লীগের এক মত বিনিময় সভা স্থানীয় আলাউদ্দিন রেষ্টুরেন্টে অনুষ্টিত হয় । মত বিনিময় সভায় মিশিগান আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন কমিউমিনিটি নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন ।
লেখক ও সাংবাদিক গোলাম সাদত জুয়েল আমেরিকার উপর তার নতুন তথ্যবহুল গ্রন্থ রচনার জন্য তার ৮ দিনের সড়ক পথে আটলান্টা, টেনাসি, ওয়াহি, শিকাগো, ইনডিয়ানা, কানাডা, সিনসিনাটি, অনটারিও এবং মিশিগান ভ্রমনের শেষ পর্যায়ে মিশিগান কমিউনিটির সাথে মত বিনিময় করেন। মিশিগান আও্য়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চানের সভাপতিত্বে মত বিনিময় সভায় গোলাম সাদত জুয়েল বলেন, মিশিগান এ বাংলাদেশীরা স্থানীয় মেয়র হবার দ্বারপান্তে । কমিউনিটি দিন দিন বর্ধিত হচেছ , ৪০ হাজার বাংলাদেশেীরা থাকেন ছোট এক জায়গায় খুব কাছাকাছি যা আমেরিকায় খুব বিরল। তিন জন কাউন্সিলম্যান ও তিনটি মসজিদে আজান দিয়ে নামাজ হচেছ যা বিশ্বে রিবল । মিশিগান এ বাংলাটাউন এর স্বীকৃতি প্রবাসী আমেরিকান বাংলাদেশীদের অনন্য স্বীকৃতি। মিশিগান এ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম আওয়ামী লীগের শক্ত সাংগঠনিক অবস্থান রয়েছে উল্লেখ করে তিনি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নানা সাফল্য প্রবাসীদের কাছে তুলে ধরার আহবান জানান । তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বে আজ একটি অনন্য সম্ভাবনাময় রাষ্ট্র, নানা সাফল্যে বাংলাদেশ এগিয়ে যাচেছ । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার দিন রাত কাজ করছে দেশকে এগিয়ে নিয়ে যেতে। পদ্মা সেতু বাস্তবায়ন দ্বারপ্রান্তে । কিন্তু যারা তার সাফল্যে পছন্দ করে না, তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত, প্রতি নিয়ত একটি গোষ্টি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ব্যস্ত । ব্লগার হত্যা সহ নানা ভাবে দেশকে অশান্ত করার পায়তারা করছে, মুক্তিযোদ্বের পক্ষের শক্তিকে প্রবাসে থেকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে । আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা যুক্ত তাদের প্রবাসে থেকেও অনেক কিছু করার আছে । যুদ্বাপরাধীদের বিচার সুষ্ট ভাবে সম্পন্ন করতে পেরে আওয়ামী লীগ বিশ্বের রাজনীতিতে নতুন একটি মাত্রা যোগ করেছে ।
michigan 2মত বিনিময় সভায় উপস্তিত ছিলেন, মিশিগান আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন মানিক, সহ সভাপতি আলফু কামালী, যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন সোলেমান, সাংগঠনিক সম্পাদক নুরে আলম জাফরী, যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব রাব্বী, কোষাধ্যক্ষ মোরশেদ আহমদ, সহ সভাপতি বাবুল আহমদ বাচচু, সদস্য খাজ সাহাবুদ্দিন, মো: রাসেল হুদা, মিশিগান বিজনেস এসোসিয়েশনের যুগ্ন সাধারন সম্পাদক সুফিয়ান কোরেশী, মিশিগান এর বিশিষ্ট ব্যবসায়ী বদরুল আহমদ, মিশিগান কমিউনিটি একটিভিষ্ট সায়েম সিদ্দিকী, ফজলুল আমিন প্রমুখ ।
সভার শেষ পর্যায়ে গোলাম সাদত জুয়েল সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের বিজয় দিবসের তথ্য বহুল স্মারক সভায় ‍উপস্তিত সকলকে উপহার দেন । গোলাম সাদত জুয়েল গতানুগতিক ধারার বাইরের ও পরিচছন্ন ইমেজের সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরায় মিশিগান আওয়ামী নেতৃবৃন্দ ভুয়শি প্রশংসা করেন ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code