সিলেটে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৫জনের মৃত্যুু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দকড়িতে বজ্রপাতে রুবেল আহমদ (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে স্থানীয় লাকুয়াপাড়া নয়াবীল নামক হাওরে মাছ শিকারে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। রুবেল উমাইরগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও দকড়ি গ্রামের তেরা মিয়ার পুত্র।
রুবেলের পরিবার সূত্রে জানান, রোববার ভোরে ফজরের নামাজ পড়ে স্থানীয় হাওরে রুবেলসহ ৩জন মাছ ধরতে যায়। এসময় আবহাওয়া পরিস্থিতি খারাপ দেখে সে বাড়ি ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে মারা যায়।
আহত রুবেলের চাচা লায়েক জানায়, সে এবং তার ভাতিজা রুবেল এবং এহিয়া নামে ৩জন মিলে স্থানীয় নয়াবিলে মাছ ধরতে যায়। আসার সময় বজ্রপাতে রুবেলের মৃত্যু হয়। বজ্রপাতের ঘটনায় লায়েক ও এহিয়া আহত হয়েছে।
এদিকে, একইদিন সকালে কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। তারা হচ্ছে-উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের খায়েরগাঁও গ্রামের তাজুল ইসলামের পুত্র ইমরান হোসেন (১৪), সুবহান খাঁর পুত্র সেলিম হোসেন (১৫) এবং একই গ্রামের নূরুল ইসলামের পুত্র নবী হোসেন খা (১৪)। তারা খুবই দরিদ্র পরিবারের সন্তান বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে ওই তিন কিশোর গ্রামের পার্শ্ববর্তী রাউটি বিলে মাছ ধরতে যায়। সকাল সাড়ে ৭টার দিকে বিকট শব্দে আকস্মিক বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যায়।
কোাম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম জানান, নিহতদের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে তাদের লাশ বিনা ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
অপরদিকে একইদিন বিকেলে জৈন্তাপুরে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইনছান আলী (৫৫) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের চাল্লাইন কাটাউরা গ্রামের মৃত নূরাই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- রবিবার বিকেলে বাড়ির সামনের রাস্তায় দাঁড়ানো ছিলেন ইনছান আলী। এসময় বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির লোকজন এসে তাকে মৃত দেখতে পান।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির জানান বিষয়টি কেউ জানায়নি৷ আমি খোঁজ নিচ্ছি৷
Related News
জৈন্তাপুরে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলায় জড়িত ৪ জন আটক
Manual2 Ad Code জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও ভারতীয় তীরRead More
গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পারিবারিক বিরোধের জেরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তরRead More



Comments are Closed