সিলেট জেলা ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি নিপু গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রলীগের বহুল আলোচিত ও বহিস্কৃত সভাপতি হিরণ মাহমুদ নিপুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫মে) রাত পৌঁণে ১১টায় শহরতলীর বালুচর এলাকা থেকে শাহপরাণ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার একটি টিম নিপুকে গ্রেফতার করতে রাত সাড়ে ১০টার দিকে বালুচর এলাকায় বিভিন্ন বাসায অভিযান চালায়। পরে রাত পৌঁণে ১১টার দিকে বালুচর জোনাকী আবাসিক এলাকাস্থ শাহ আলম মেম্বারের বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
হিরণ মাহমুদ নিপুর বিরুদ্ধে ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে নিপুর নেতৃত্বে হামলা চালানো হয়। এতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলামা সেলিমসহ আরো কয়েকজন আহত হন। এছাড়া, গত এপ্রিল মাসে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমকে নিজ অফিসে হত্যার হুমকি দিয়ে আলোচিত হন নিপু। এ ঘটনায় ওই প্রকৌশলী সিলেট কোতয়ালী থানায় একটি জিডিও করেন। এছাড়াও তার বিরুদ্ধে শাসকদলের সাইনবোর্ড ব্যবহারে সিলেট এমসি কলেজের জায়গা দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দক্ষিণ) বিষয়টি নিশ্চিত করে বলেন, নিপুর বিরুদ্ধে কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। পাশাপাশি থানায় তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলাও রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed