রৌমারীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
সাখাওয়াত হোসেন সাখা,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দীর্ঘদিন ধরে রৌমারী-ঢাকা সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে রৌমারীর-রাজিবপুরের সকল স্তরের মানুষ। একটি অরাজনৈতিক সংগঠন ‘তরুণ প্রজন্ম’র ডাকে রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন চলে। এতে স্কুলের শিক্ষক শিক্ষার্থী, বণিক সমিতির সকল সদস্য, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, বেসরকারী সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষসহ অন্তত ১০ হাজার মানুষের সমাগম ঘটে। মানববন্ধনকারীদের একটাই দাবি- রৌমারী-ঢাকা সড়ক সংস্কার চাই। বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি জাকির হোসেন, আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সিজি জামান স্কুলের প্রধান শিক্ষক আবু হোরায়রা, আওয়ামী যুবলীগ সভাপতি হারুনর রশিদ, ছাত্রলীগ সভাপতি সোহেল রানা, বণিক সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা, তরুণ প্রজন্মের সভাপতি ওয়ালিদ বিন বকুল, নাজিম আহমেদসহ সকল রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন প্রধানগণ। বক্তারা বলেন, আমরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা হওয়ায় জামালপুরের সরকার দলীয় মন্ত্রীরা আমাদের সাথে বিমাতাসূলভ আচরণ করছে। ফলে জামালপুরের এলাকা থেকে রাস্তাগুলো সংস্কার হলেও কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুরের রাস্তা সংস্কার হচ্ছে না। তারা অবিলম্বে এ সড়কের সস্কার দাবি করেন। নয়তো আরও কঠোর আন্দোলনের আল্টিমেটাম দেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed