সিলেটে ছাত্রদলের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর মামলার চার্জশীট দাখিলের প্রতিবাদে ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবীতে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
শনিবার নগরীর সুবিদাবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে আম্বরখানা সংলগ্ন পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
জেলা ছাত্রদল নেতা ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সভাপতি কাজী মেরাজ-এর সভাপতিত্বে এবং মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকিরের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক লুৎফুর রহমান, মহানগর ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মামুন আহমদ মিন্টু, ছাত্রদল নেতা মঈনুল হক, জেহিন আহমদ, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জামাল আহমদ খান, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবির হোসেন মুহিন, ছাত্রদল নেতা খন্দকার মনিরুজ্জামান মনির, ইমাদ উদ্দিন চৌধুরী, আমিনুল ইসলাম আমীন, জুবেদ আহমদ আমির, গুলজার আহমদ, সৈয়দ হারুনুর রশীদ হারুন, শেখ শাকিব, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস.এম সেফুল, ছাত্রদল নেতা কৃষ্ণ ঘোষ, জাহেদ আহমদ, আব্দুল বাছিত, শাইরুল ইসলাম, শাকিল আহমদ, শহীদ আহমদ, নাহিয়ান আহমদ রিপন, নাবিল চৌধুরী, এ.এল.এম কাউছার, রুম্মান খান, ইমরান সিদ্দীকি সৌরভ, সাধন কর্মকার, দবির আহমদ নাদিম, লিমন আহমদ, রিদভী রহমান জামাল, সামাদ হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন আপন, ছাত্রদল নেতা মামুন আহমদ, জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম, মাহমুদুল হাসান সাগর, জাহেদ আহমদ, পল্লব আহমদ, শাহরিয়ার খান, রাজন আহমদ, মাহবুব আহমদ, রিপন আহমদ, ইকবাল হোসেন, বাবলু আহমদ, মাসুদুর রহমান মাছুম, সারজুল আহমদ, সুজন আহমদ, ফরিদ আহমদ, আবির মৃধা, আবির দেব, শাহীন, মুসা ও সায়েক প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- অবৈধ আওয়ামী সরকার তাদের হীন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় চার্জশীট দাখিল করেছে। এর পরিনতি বাকশালী সরকারের জন্য শুভ হবেনা। শহীদ জিয়ার আদর্শের সৈনিক ছাত্রদল নেতাকর্মীরা সরকারের কোন ষড়যন্ত্রই সফল হতে দেবেনা। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা সমুহ প্রত্যাহার কর। অন্যথায় গনতন্ত্র হত্যাকারী ও দেশ পরিচালনায় চরমভাবে ব্যার্থ আওয়ামী সরকারের বিরুদ্ধে ছাত্রসমাজকে সাথে নিয়ে সিলেট ছাত্রদল দুর্বার আন্দোলনের ডাক দিবে।
বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল:
একই দাবিতে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শনিবার নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবীবাজার পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আহমেদ শাহীন, ছায়েদ আহমদ কাবেরী, এস.এম জুয়েল, ছাদেক আহমদ ফারুকী, সুমেল আহমদ, আক্তার হোসেন, রশেদ খান, শফিক, রাসেল, মিজান, ছাব্বির, সৈয়দ এমরান, সুয়েব আহমদ, জুম্মান আহমদ, আলী মুছান্না চৌধুরী, শাহান আল মাহমুদ খান, মুক্তার আহমদ, জয়নাল আহমদ, হেলাল আহমদ, সুহাগ আলী, বেদন আহমদ, মুফাজ্জল, কাশেম, দীপু, আতিক, বাসিত, আব্দুলাহ, প্রমূখ।
Related News
সিংহবাড়িতে কবি নজরুল: শতবর্ষ স্মরণোৎসব রোববার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালির অহংকার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯২৬Read More
শিশু রামিসা হত্যার প্রতিবাদে সিলেটে মহিলা জামায়াতের মানববন্ধন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতেRead More



Comments are Closed