সিলেটে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার জালালাবাদ এলাকায় ঘরের ভেতর থেকে রেহেনা ইয়াসমিন সুমি (২৬) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
সুমি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার আবিদনগর গ্রামের বাসিন্দা রফিকুজ্জামানের স্ত্রী। তিনি জালালাবাদ এলাকার নয়া খুরুমখলার হাসিব মিয়ার বাসার ভাড়াটিয়া। দীর্ঘ দিন ধরে তিনি সেখানে বসবাস করেন। তিনি পেশায় ফার্মেসী ব্যবসায়ী।
স্বামী রফিকুজ্জামান জানান- আজ সকালে তিনি সুমিকে বাসায় রেখে ফার্মেসীতে যান। দুপুর ১২টার দিকে পার্শ্ববর্তী বাসার বাসিন্দারা তাকে ফোন দিয়ে বলেন ঘরের ভেতর ঝুলন্ত লাশ দেখা যাচ্ছে। খবর পেয়ে তিনি বাসায় আসেন। পরে তিনি পুলিশকে বিষয়টি অবগত করেন।
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন সংবাদ মাধ্যমকে জানান- খবর পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে সুমির লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান- সুমি ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখানো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তেন জন্য ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed