Main Menu

কমলগঞ্জে ৯টি ইউনিয়নে প্রচারনা শুরু

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : আগামী ২৮ মে ৫ম ধাপে অনুষ্টেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে শুক্রবার প্রতীক বরাদ্দের পর বেলা ২টা থেকে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৫৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় রয়েছেন।
প্রতীকপ্রাপ্ত চেয়ারম্যানরা হচ্ছেন ১নং রহিমপুর ইউনিয়নে আওয়ামীলীগের ইফতেখার আহমেদ বদরুল (নৌকা) ও বিএনপির সাজিম আহমেদ তরফদার (ধানের শীষ), ২নং পতনঊষার ইউনিয়নে আওয়ামীলীগের ইঞ্জিনিয়ার মো: তওফিক আহমদ বাবু (নৌকা), বিএনপির অলি আহমদ খান (ধানের শীষ), জাতীয় পার্টির জরিফ হোসেন জাহিদ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমান বাদশা মোটর সাইকেল), বদরুজ্জামান চৌধুরী (চশমা), শেখ আসাদুজ্জামান চৌধুরী (আনারস) ও আজিজ চৌধুরী (ঘো[ড়া), ৩নং মুন্সীবাজার ইউনিয়নে আওয়ামীলীগের আব্দুল মোতালিব তরফদার (নৌকা), বিএনপির মো: শফিকুর রহমান চৌধুরী (ধানের শীষ), বিদ্রোহী আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মাজেদা কোরেশী (আনারস) ও মো: রফিকুল হক (মোটর সাইকেল), ৪নং শমশেরনগর ইউনিয়নে আওয়ামীলীগের মো: জুয়েল আহমদ (নৌকা), বিএনপির মো: আব্দুল মোহিত (ধানের শীষ), বিদ্রোহী আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল গফুর (আনারস), বিদ্রোহী বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো: এনামুল হক শামীম (চশমা) ও বিদ্রোহী বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো: আহমদুর রহমান (মোটর সাইকেল), ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামীলীগের আব্দুল হান্নান (নৌকা), বিএনপির গোলাম কিবরিয়া শফি (ধানের শীষ), জাতীয় পার্টির মো: আব্দুল আজিজ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম সফি (আনারস) ও বিদ্রোহী আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী রহিম হোসেন (মোটর সাইকেল), ৬নং আলীনগর ইউনিয়নে আওয়ামীলীগের ফজলুল হক বাদশা (নৌকা), বিএনপির এডভোকেট আব্দুল আহাদ (ধানের শীষ), জাতীয় পার্টির আব্দুস সালাম (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক মো: শাহীন মিয়া (স্বতন্ত্র), ৭নং আদমপুর ইউনিয়নে আওয়ামীলীগের সাব্বির আহমদ ভূঁইয়া (নৌকা), বিএনপির আবদাল হোসেন (ধানের শীষ), বিদ্রোহী আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মো. হাজির বক্স (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল হাই (আনারস), ৮নং মাধবপুর ইউনিয়নে আওয়ামীলীগের আসিদ আলী (নৌকা), বিএনপির এম এম হারুনুর রশীদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী পুষ্প কুমার কানু (সিএনজি) ও কমলা বাবু সিংহ (আনারস), ৯নং ইসলামপুর ইউনিয়নে আওয়ামীলীগের সুলেমান মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল হান্নান (আনারস)।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code