কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ’র জাপান যাত্রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ সহ ৩০ সদস্য বিশিষ্ট একটি দল সরকারি সফরে জাপান যাচ্ছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় কমলগঞ্জ পৌরসভার মেয়রসহ ৩০ সদস্য বিশিষ্ট একটি দল সরকারী সফরে ১৪ মে শনিবার দুপুর ১২টায় শ্রীলংকা এয়ার লাইন্সে জাপান যাত্রা করবেন। জাপানে ১৫ মে থেকে ২৩ মে পর্যন্ত অভিজ্ঞতা বিনিময় চলবে।
জানা যায়, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ১০জন যুগ্ন সচিব ও সারা দেশের ২০টি পৌরসভার মেয়রকে ১০ দিনের সফরে জাপানে অভিজ্ঞতা বিনিময় অংশ হিসাবে সরকারি সফরে ১৪ মে শনিবার দুপুর ১২টায় শ্রীলংকা এয়ার লাইন্সে জাপানের উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করবেন। প্রতিনিধি দলের অন্যতম সদস্য কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ জানান, সিলেট বিভাগের কানাইঘাট পৌরসভার মেয়রসহ সারা দেশের ২০ জন মেয়র ও ১০জন যুগ্ন সচিব পর্যায়ের পদ মর্যাদায় কমর্কতা প্রতিনিধি দলে রয়েছেন। তারা ১০ দিন জাপান অবস্থান করবেন। প্রতিনিধি দল আগামী ২৪ মে দেশে ফিরবেন বলে জানা গেছে।
Related News
মৌলভীবাজারে বাসার ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একটি বাসার ছাদ থেকেRead More
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর হত্যা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়নেরRead More



Comments are Closed