বিশ্বনাথে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে কন্যা সন্তানের বরণ পোশনের দাবি নিয়ে স্বামীর বাড়ি যাওয়ায় এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত ওই গৃহবধূ উপজেলার দেওকলস ইউনিয়নের পুরান সৎপুর গ্রামের মৃত মাতাব আলীর মেয়ে সুবেদা আক্তার (২৭)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে একই গ্রামে তার স্বামীর বাড়িতে। খবর পেয়ে সন্ধ্যায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীর বাড়ির রাস্তা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এঘটনায় গৃহবধু বাদি হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
জানা যায়, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর একই গ্রামের ডাঃ শফিকুর রহমান’র পুত্র সিদ্দিকুর রহমান মিলন (৩৫)এর সঙ্গে প্রেমের সম্পর্কে ৩ লাখ টাকা দেন মোহরে বিয়ে হয় সুবেদা আক্তারের। বিয়েতে ছেলের পরিবারের লোকজন রাজি না থাকায় সুবেদা বেগম পিত্রালয়ে বসবাস করে আসছে। বিয়ের পর তাদের সংসারে সোহাগী আক্তার মীম নামের এক কন্যা সন্তান জন্ম নেয়। তার বয়স ৭ মাস। অবশেষে গত ১৫ এপ্রিল সিদ্দিকুর রহমান মিলন নোটারী পাবলিকের মাধ্যমে স্ত্রী সুবেদা আক্তার’কে তালাক সংক্রান্ত হলফনামা পাঠিয়ে দেন। কিন্তু তার দেন মোহর দেয়া হয়নি। এছাড়া একই তারিখে গ্রামের আব্দুল হান্নানের মেয়ে সালমা বেগমকে সিদ্দিকুর রহমান মিলন দ্বিতীয় বিয়ে করে ঘরে তুলে নেয়। এতে তার প্রথম স্ত্রী সুবেদা আক্তার বাঁধা হয়ে দাড়ায়। স্থানীয় লোকজনের মাধ্যমে বরণ পোশনের জন্য প্রতিমাসে ৪ হাজার টাকা দেয়ার জন্য শিশু কন্যার পিতা মিলনকে দায়িত্ব দেয়া হয়। বৃহস্পতিবার কন্যা সন্তানের বরণ পোশনের প্রথম মাসের ৪ হাজার টাকার দাবি নিয়ে স্বামীর ঘরে গেলে ওই গৃহবধূকে নির্যাতন করেন পরিবারের লোকজন। এমন অভিযোগ করেন গৃহবধূ সুবেদা আক্তার।
এব্যাপারে সুবেদা আক্তারের স্বামী সিদ্দিকুর রহমান মিলন বলেন, নোটারী পাবলিকের মাধ্যমে তালাক সংক্রান্ত হলফনামা পাঠিয়ে দিলে এর কোনো জবাব দেয়নি স্ত্রী সুবেদা আক্তার। তাই তিনি দেন মোহরের টাকাও দিতে পারছেন না। নির্যাতনের বিষয়টি সঠিক নয় বলে তিনি দাবি করেন।
Related News
সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ওRead More
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৬৮ বোতল মদ, দুটি এয়ারগান,Read More



Comments are Closed