আ.লীগ নেতা ছোট ভাই পিটিয়ে মারলো বড় ভাইকে
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা পরিচয়দানকারী ছোট ভাই টিএম আজিবর রহমান মোহন পিটিয়ে মারলো বড় ভাই মজিবর রহমান খোকন (৫৭) কে।
বজরাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিহত খোকন একই গ্রামের মৃত আলী কদর তরফদারের ছেলে।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, পৈত্রিক একটি আম বাগানের নিয়ে ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের দ্বন্দ চলে আসছিলো। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল ৯টার দিকে ছোট ভাই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা টিএম আজিবর রহমান মোহন দলবল নিয়ে আমবাগানে গিয়ে বড় ভাই খোকনকে মারধর করে।
তিনি আরো জানান মার খেয়ে খোকন অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নেওয়ার পথে জগন্নাথপুর ব্রীজের কাছে মৃত্যু বরণ করেন। ওসির ভাষ্যমতে খোকন বয়স্ক মানুষ এবং হার্টের রোগী ছিলেন। এখন ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।
এদিকে বড় ভাই খোকনের মৃত্যুর পর ছোট ভাই টিএম আজিবর রহমান মোহন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে ঘরে অবস্থান নেয়।
এ খবর পেয়ে এলাকার শত শত মানুষ বাড়ি ঘেরাও করে। মহেশপুর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দেখা যায় এলাকার শত শত মানুষ মোহনের বাড়ি ঘেরাও করে রেখেছে। তিনি বলেন, এ সময় পুলিশ তার ঘরের ৩/৪টি দরজা ভেঙ্গে দোতালায় গিয়ে মোহনকে খুজে পায়। উপজেলা প্রশাসন ও পুলিশকে দেখে মোহন অকথ্য ভাষায় গালিগালাজ করে। বহু চেষ্টার পর মঙ্গলবার দুপুরে তাকে আটক করে মহেশপুর থানায় নিয়ে আসা হয়।
ইউএনও জানান, গ্রামবাসি তাকে জানিয়েছেন মোহন তার বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে।
ঝিনাইদহ জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও স্থানীয় এসবিকে ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম জানান, মজিবর রহমান খোকন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন।
তিনি আরো জানান তার ছোট ভাই টিএম আজিবর রহমান মোহন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক পরিচয় দেন। কিন্তু কেন্দ্র থেকে বলা হচ্ছে টিএম আজিবর রহমান মোহন নামে এই পদে কেও নেই।
তবে মোহনের ফেসবুক আইডি “ইঞ্জিনিয়ার মোহন” থেকে জানা যায়, তিনি নিজেকে বাংলার মুখের অর্থ সম্পাদক, সময়ের কন্ঠস্বরের কমিউনিটি এডভাইজার ও বাংলাদেশ আওয়ামীলীগের সহ-সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, খোকনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
ঈদে বেনাপোল বন্দর দিয়ে টানা ৭দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সবচেয়ে ব্যস্ত স্থলবন্দর বেনাপোলেRead More
কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed