Main Menu

ফুলবাড়ীতে সোয়া কোটি টাকার মাদক ধ্বংস

মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বিজিবি ব্যাটালীয়ন কর্তৃক জব্দকৃত ১ কোটি ১৭ লক্ষ ৫৬ হাজার ২০৯ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে ভারতীয় ফেনসিডিল ২১ হাজার ১৬৮ বোতল, ভারতীয় ফেনসিডিল ১০ লিটার, বিদেশি মদ ১ হাজার ৫০৮ বোতল, দেশি মদ ২৫৮ লিটার, নেশা জাতীয় সিরাপ ১ হাজার ৬১০ বোতল, বিয়ার ৪৭ ক্যান, গাঁজা ৬ হাজার ৫৭৪ কেজি, মদ তৈরির বড়ি ৫ হাজার কেজি, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট ২ হাজার ৫২টি ও নেশা জাতীয় ইঞ্জেকশন ১ হাজার ৮৭টি এ সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
মাদকদ্রব্য ধ্বংস করণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীার আহমেদ চৌধুরী (এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ খালেকুজ্জামান (পিএসসি), ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা, ফুলবাড়ী পৌর মেয়র মরতুজা সরকার মানিক, দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন দপ্তরের পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ফয়জুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল: কোরবান আলী।
বক্তব্য শেষে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলামের উপস্থিতিতে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ, ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে কর্মকর্তাগণ।
মাদকদ্রব্য ধ্বংস করণ অনুষ্ঠানটি সঞ্চালন করেন, ফুলবাড়ী ২৯ বিজিব’র অপারেশন অফিসার মেজর এ কে এম হাসিবুল হোসেন নবী।

Share





Related News

Comments are Closed