Main Menu

সিলেটে ইউপি চেয়ারম্যানসহ ৯জনের বিরুদ্ধে প্রতারনার মামলা

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি: সিলেটে জাল জন্মসনদ, উত্তরাধিকারী সার্টিফিকেট ও দলিল জালিয়াতি ও প্রতারনার অভিযোগে এক ইউপি চেয়রম্যান মেম্বারসহ ৯জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত ৩ মে সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে মামলাটি দায়ের করেন দক্ষিণ সুরমা উপজেলার পশ্চিমভাগ আবাসিক এলাকার আশিকুর রহমান আশিক। মামলাটি তদন্ত করছে এসএমসপির মোগলাবাজার থানা ও মেট্রোডিবি পুলিশ।
মামলার আসামীরা হচ্ছেন, দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়র পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম, ইউনিয়র পরিষদ সচিব মো. মোস্তাফিজুর রহমান, একই ইউপির সাবেক মেম্বার মইন উদ্দিন, সাবেক মহিলা মেম্বার সৈয়দা রওশন আরা, উপজেলার পশ্চিমভাগ আবাসিক এলাকার মরহুম আব্দুল মুকিতের স্ত্রী শিরি বেগম, মেয়ে তাহমিনা বেগম মান্না ও একই এলাকার মৃত শেখ আহমদের পুত্র আব্দুল কাদির এবং সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার আফরোজ আলীর পুত্র আজাদ মিয়া ও নগরীর লালদিঘীরপারের আক্তার হোসেনের পুত্র আজহার আলম।
মামলায় অভিযোগ করা হয়, দক্সিন সুরমা উপজেরার মোগরাবাজার থানাধীন পশ্চিমভাগ আবাসিক এলাকার মরহুম আব্দুল মুকিতের পালিত মেয়ে তাহমিনা বেগম মান্নাকে মরহুম আব্দুল মুকিতের ঔরসজাত কন্যা সাজিয়ে দক্ষিণ সুরমার কুচাই ইউনিযর পরিষদ থেকে মিথ্য তথ্যে জন্ম সনদ, উত্তরাধিকারী সার্টিফিকেট বানিয়ে সিলেট সদর সাবরেজিষ্ট্রি অফিসে দলির সৃষ্টি করা হয়। পরে ওই দলিলের জাবেদা নকল উঠিয়ে মরহুম আব্দুর মুকিতের সকল ত্যাজ্যবিত্ত নামজারী করে নেয়ার জন্য সহকারী কমিশনার (ভ‚মি) দক্ষিণ সুরমা আদালতে পৃথক তিনটি নামজারী মোকদ্দমা দায়ের করা হয়। সরেজমিন তদন্তে কুচাই ইউপির সাবেক চেযারম্যান, সচিব ও মেম্বারগনের দেয়া জন্মসনদ ও উত্তরাধিকারী সার্টিফিকেট ভূয়া ও জাল প্রমানিত হলে নামজারী মোকদ্দমাগুলো খারিজ করে দেয়া হয়। এর সূত্র ধরে আশিকুর রহমান আশিক গত ৩ মে সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্টেট ১ম আদালতে জালিয়াতি ও প্রতারনার সাথে জড়িত উপরোক্ত ৯জনের বিরুদ্ধে এ মামলা (সি.আর-৪০/২০১৬) দায়ের করেন। প্রাথমিক শুনানী শেষে আদালত মামলাটির যাবতীয় আলামত জব্ধ এবং তদন্ত করে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য মোগলাবাজার থানার ওসি ও এসএমপির মেট্রো ডিবিকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ফৌজদারী কার্যবিধির ২০২ ধারায় এখতিয়ার প্রয়োগের (আইনগত ব্যবস্থা গ্রহনের) নির্দশও দেয়া হয়। আগামী ১৬ জুন মামলার পরবর্তী তারিখ ধার্য্য করা হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code