সিলেটে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে হরতাল বিরোধী মিছিল-সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার দুপরে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আম্বরখানা এলাকায় জড়ো হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন- সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান। সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমদাদুল হক জাহিদ, মহানগর ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক সজল দাস অনিক প্রমুখ।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে জামায়াত ইসলামী রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত হরতালের ডাক দেয়। তাদের ডাকা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে চলছে।
Related News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমকে সহজ, দ্রুত ও গতিশীল করারRead More
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More



Comments are Closed