Main Menu

সুনামগঞ্জে পানিতে ডুবে দাদা-নাতির মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দাদা নাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
রোববার দুপুরে স্থানীয় হাওর থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত দাদার নাম কাপ্তান মিয়া (৬৫) ও মিঠু মিয়ার ছেলে নাতি রুহান মিয়া (১৩)। তাদের বাড়ি উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের কাউয়াজুরি গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর দাদা কাপ্তান মিয়া নাতি রুহান মিয়াকে সাথে নিয়ে গ্রামের কাছের হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। রাতে তারা বাড়ি না ফিরলে অনেক খোঁজাখুঁজির পর রোববার সকালে গ্রামের পাশের হাওরে প্রথমে নাতি রুহানের লাশ ভাসতে দেখে গ্রামের লোকজন। পরে দুপুর ১টায় দাদা কাপ্তান মিয়ার লাশ উদ্ধার করা হয়। গ্রামবাসীর ধারনা হাওরের কাছে খালের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাদা-নাতি দু’জনই শনিবার রাত থেকে নিখোঁজ ছিল। রোববার সকালে নাতি এবং দুপুরে দাদার লাশ উদ্ধার করেছে গ্রামবাসী। গ্রামের লোকজন জানিয়েছে সম্ভবত খালের স্রোতের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন জানান,‘কাউয়াজুরি গ্রামে পানিতে ডুবে একই পরিবারের দাদা নাতির মৃত্যু খবর শুনেছেন।

Share





Related News

Comments are Closed