Main Menu

সিলেটে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবসে আলোচনা সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারাদেশের ন্যায় সিলেটেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্ট দিবস। এ বছর দিবসটি পালনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘রেডক্রিসেন্ট মৌলিক নীতিমালাই সব কর্মোদ্যোগের প্রেরণা’।
রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে দিবসটি উপলক্ষে রোববার সকালে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তলন ও র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টস্থ মাতৃমঙ্গল হাসপাত প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল এর সভাপতিত্ব ও সদস্য সাইফুর রহমান খোকন এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো: সোহেল মাহমুদ, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী সেক্রেটারী আব্দুর রহমান জামিল। প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, মানুষ সৃষ্টির প্রথম কাজ সেবা করা। রেডক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় নিজেদের জীবনকে উৎসর্গ করে আসছে যা অত্যান্ত প্রশংসনিয়। বাংলাদেশের মতো দুর্যোগ প্রবণ এলাকায় রেড ক্রিসেন্টের সেবা স্মরণীয় হয়ে থাকবে বহুকাল। তিনি বলেন বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। উন্নত সমৃদ্ধ দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো: সোহেল মাহমুদ বলেন, যুদ্ধাহত মানুষের সহায্যের মাধ্যমে রেডক্রিসেন্টর জন্ম। কিন্তু এখন যে কোন দূর্যোগে রেডক্রিসেন্টের কর্মীরা কাজ করে থাকেন। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, কামাল আহমদ, সুয়েব আহমদ, বাবু গৌতম চক্রবর্তী, আজীবন সদস্য আজিজুল হক মানিক, মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক ডা: সুধাময় মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান সেলিম,ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, শেখ আশরাফুল আলম নাসির, রেডক্রিসেন্ট ডিপ্লোমা নার্সিং ইনষ্ঠিটিউট এর অধ্যক্ষ আনোয়ারা খাতুন, রেডক্রিসেন্ট সিলেট ইউনিট এর সহকারী পরিচালক আলা উদ্দীন,মিরাবাজার জামেয়ার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সাবেক যুব প্রধান ও যুব উপদেষ্টা এনামুল হক চৌধুরী সোহেল, যুব প্রধান সায়মন মিয়া, নাসিবা খাতুন উচ্চবিদ্যালয়ের শিক্ষক অর্পনা দাস, মুবিনুল হক চৌধুরী, মাইদুল ইসলাম,তাজউদ্দিন খান আলম, মুশফিক জায়গীয়দার, সাহেদ আহমদ সুমিন, কিশোর ভট্রাচার্য জনি, আশফাক আহমদ, সোহেল আহমদ, মানিক মিয়া, আব্দুস সামাদ, ডা: বাহার, মন্টু কুমার পাল, সৌহিজুল ইসলাম চৌধুরী, পার্থ সারথী দাস, উপ যুব প্রধান-০১ মোঃ মিনহাজুল আবেদীন, যুব কার্যকরী সদস্য ফেরদৌসি বেগম রুমি, তোফায়েল হোসেন, তোফায়েল আহমদ শাওন, নাজিম খাঁন, মুনায়েম হোসেন, আশরাফুল আহমদ, রিনা বেগম, রিক্তা আক্তার, পারভেজ আহমদ, আফজাল হোসেন তুহিন, প্রমুখ।

Share





Related News

Comments are Closed