ঝিনাইদহের ডিসি মাকে স্মরণ করে কাঁদলেন
ঝিনাইদহ প্রতিনিধি: সম্মেলন কক্ষে আমন্ত্রীত অতিথি ভর্তি। চলছে মা দিবসের আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্য শুরু করার ২ মিনিট পরেই মৃত মা কে স্মরণ করে শিশুর মত কেঁদে ফেললেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
তার কান্না দেখে অবাক সভাকক্ষ ভর্তি অতিথিবৃন্দ। কারও দিকে কেউ তাকাতে পারছেন তা। জেলা প্রশাসকের এমন কান্না দেখে সবার চোখেই পানি এসে গেলো। ১ মিনিটের নিরবতা শেষে আবারো বক্তব্য শুরু করলেন তিনি।
রোববার সকালে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
ঝিনাইদহ মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মো: রেজাউর রহমান, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, হোসনে আরা খন্দকার, ফজর আলী স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষিকা নাদিরা আক্তার, নাজমা খাতুন, নার্স আয়শা খাতুন, শফিকুল ইসলাম, নাসরিন ইসালাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed