Main Menu

সিলেটে হরতালে জামায়াতের মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জামায়াত কেন্দ্র আহুত রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে দায়েরকৃত রিভিউ আপীল খারিজের প্রতিবাদে ও সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবীতে নগরীতে মিছিল সমাবেশে করেছে সিলেট মহানগর জামায়াত।
নগরীর মেডিকেল রোড, নয়াসড়ক, সুবিদবাজার, দক্ষিণ সুরমা ও শাহপরান গেইট এলাকা সহ পৃথক স্থানে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়। পৃথক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা হাফিজ মশাহিদ আহমদ, রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
নেতৃবন্দ- ন্যায় বিচার প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থে জামায়াত কেন্দ্র আহুত বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল সফল করায় পরিবহন মালিক, শ্রমিক, ব্যাবসায়ী নেতৃবৃন্দ সহ সিলেটবাসীকে অভিনন্দন জানান। তারা বলেন- বিচারের নামে নিরীহ নেতৃবৃন্দকে হত্যার বিরুদ্ধে জাতিকে স্বোচ্ছার হতে হবে। হত্যা করে একজন নিরপরাধ ব্যাক্তিকে হত্যা করা যায় কিন্তু কোন আদর্শকে হত্যা করা যায় না। প্রতিহিংসার নির্মম রাজনীতির জন্য আওয়ামীলীগকে একদিন জনতার কাঠগড়ায় দাড়াতে হবে।

Share





Related News

Comments are Closed