শাবির প্রক্টর অফিসে তালা: শিক্ষকের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার
শাবি প্রতিনিধি: এক ছাত্রের মৃত্যুর ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ফরেস্ট্রি অ্যান্ড এনভারমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষক ও সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তার অবহেলার অভিযোগ এনে প্রক্টর অফিসে তালা দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে বিভাগের অর্ধ-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে ছাত্র কল্যাণ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সহকারী প্রক্টর সামিউল ইসলাম ও শাকিল ভূইয়া ঘটনাস্থলে ছুটে আসেন।
বিশ্বজিৎ মল্লিকের মৃত্যু ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালক মনিরের বিরুদ্ধে ছাত্রদের সাথে দুর্ব্যবহারেরর অভিযোগ আনেন শিক্ষার্থীরা।
সমস্ত অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, সুষ্ঠু তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে দুপুর সোয়া ১টার দিকে শিক্ষকদের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, শাবি প্রশাসন থেকে এক অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করছেন তারা। এছাড়াও বিশ্বজিতের লাশ ময়নাতদন্ত করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে বিশ্বজিত সুইসাইড নোট রেখে গেছেন বলে ক্যাম্পাসে বিভিন্ন গুঞ্জন উঠলেও সেটি ভিত্তিহীন বলে জানান ওসি আখতার হোসেন।
প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বিশ্বজিৎ মল্লিকের নিজ মেস ‘সুরমা নীড়’ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায়।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed