শাবিতে প্রক্টর অফিসে তালা দিল শিক্ষার্থীরা
শাবি প্রতিনিধি : প্রশাসন, প্রক্টরিয়াল বডি, ডিপার্টমেন্টের শিক্ষক ও ওসমানী মেডিকেলে দায়িত্বরত কর্মকর্তার অবহেলার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে তালা দিয়েয়ে বন ও পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্স চালকের ছাত্রদের সাথে দুর্ব্যবহারেরর অভিযোগও আনেন তারা। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেন তারা।
এসময় সহকারী প্রক্টর সামিউল ইসলাম ও শাকিল ভূইয়া শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলেও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, সমস্ত অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, শনিবার মধ্য রাতে বিশ্ববিদ্যালয়ের পাশের বড়গুল এলাকার ‘সুরমা নীড়’ নামক দোতলা একটি মেস থেকে ঝুলন্ত অবস্থায় শাবি শিক্ষার্থি বিশ্বজিৎ মল্লিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ।
বিশ্বজিৎ মল্লিক বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্বজিৎ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সোনাকান্দা গ্রামের যাদব মল্লিকের ছেলে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed