সিলেটে জামায়াতের হরতাল চলছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে জামায়াতে ইসলামীর ডাকা ২৪ ঘণ্টার হরতাল চলছে। রোববার সকাল ৬টায় শুরু হওয়া এ হরতাল চলবে সোমবার সকাল ৬টা পর্যন্ত। দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী হরতাল দিয়েছে তারা।
রোববার সকাল ৬টায় হরতাল শুরু হলেও সিলেটে হরতালের খুব একটা প্রভাব পড়তে দেখা যায়নি। প্রতিদিনের মতোই চলছে জনজীবন। সড়ক মহাসড়কেও চলাচল করছে যানবাহন। সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে জামায়াতের নেতাকর্মীদেরও মাঠে দেখা যায়নি।
এদিকে যেকোনো ধরণের পরিস্থিতি সামাল দিতে নগরীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা বলয়। নগরীর প্রধান প্রধান এলাকা ও মোড়ে মোড়ে রয়েছে পুলিশ।
মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে বৃহস্পতিবার ( মে ৫) নিজামীর ফাঁসির রায় বহালের সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সিদ্ধান্তের পরপরই এক বিবৃতিতে এই হরতালসহ অন্যান্য রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।
এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান রোববার (৮ মে) সকাল ৬টা থেকে সোমবার ( ৯ মে) সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এম আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়িকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed