Main Menu

দক্ষিণ সুরমায় আ.লীগ ২, বিএনপি ৩ ও স্বতন্ত্র ২

দক্ষিণ সুরমা প্রতিনিধি : ইউপি ভোটের চতুর্থ ধাপে দক্ষিণ সুরমা উপজেলার ৭টি ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে দুইজন, বিএনপিতে থেকে তিনজন ও স্বতন্ত্র ২জন প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। শনিবার কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শেষ হয়েছে। সকাল ৮টায় ভোট শুরু হওয়ার আগে থেকে বৃষ্টি শুরু হয়। বৃৃষ্টিকে উপেক্ষা করে ৬৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টায় পর্যন্ত ভোটরা ভোট কেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট যুদ্ধে চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থীর মধ্যে নির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন ২নং বরইকান্দি ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ হাবিব হোসেন ধানের শীষ প্রতীকে ৫,৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজী মোঃ রইছ আলী নৌকা মার্কায় ৩,১৩৩ ভোট পেয়েছেন।
৪নং কুচাইয়ে ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান আবুল কালাম ধানের শীষ প্রতীকে ৫,১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিলেট মহানগর যুবলীগের সদস্য জাকিরুল আলম জাকির নৌকা মার্কায় ৩,৬৮৫ ভোট পেয়েছে।
৫নং সিলাম ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ মনোনীত উপজেলা যুবলীগের আহবায়ক ইকরাম হোসেন বখত নৌকা প্রতীকে ৩,৮৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম কে করিম কাওছার মোটর সাইকেল মার্কায় ৩,৪৫৬ ভোট পেয়েছেন।
৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদে পীর মোঃ ফয়জুল হক ইকবাল আনারস প্রতীকে ৩,৯৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তোয়াজিদুল হক তুহিন নৌকা মার্কায় ৩,০৩৯ ভোট পেয়েছেন।
৭নং জালালপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন মটর সাইকেল প্রতীকে ৫,১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কয়েস মিয়া আনারস মার্কায় ৪,৩৫৪ ভোট পেয়েছেন।
৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম সাইস্তা নৌকা প্রতীকে ৫,৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হক সোহেল ধানের শীষ মার্কায় ৪,৭৩৬ ভোট পেয়েছেন।
৯নং দাউদপুরে ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম খলিল ধানের শীষ প্রতীকে ৩,৮৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আতিকুল হক নৌকা মার্কায় ৩,৫২৫ ভোট পেয়েছেন।
শনিবার রাতে স্ব স্ব ইউনিয়নের রিটার্নিং অফিসার দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্সে উপজেলা নির্বাচন অফিসার মোঃ এমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটানিং অফিসার আবহন মজুমদার, উপজেলা সমাজসেবা অফিসার ও রিটানিং অফিসার মোঃ আব্দুল মুন্তাকিম আনুষ্ঠানিক ভাবে ৭টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের বেসরকারী ফলাফল ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed