সিলেটে আ.লীগ ৭, বিএনপি ৯, বিদ্রোহী ৫ ও জামায়াত ৩টিতে জয়ী
বৈশাখী নিউজ ২৪ ডটকম : দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সিলেটে ভোটের লড়াইয়ে বিএনপির কাছে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। শনিবার জেলার তিন উপজেলা দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথের মোট ২৪ ইউনিয়নের ফলাফলে আওয়ামী লীগের অনেকটা বিপর্যয় হয়েছে। এই তিন উপজেলার কোনোটিতেই কাক্সিক্ষত ফলাফল করতে পারেনি গত তিন ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ভালো ফল করতে থাকা আওয়ামী লীগ।
সিলেট জেলার ২৪টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ৭টিতে, বিএনপির মনোনীত ধানের শিষ প্রতীকের প্রার্থী ৯টিতে ও ৮টিতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
স¤প্রতি তিনটি ধাপের নির্বাচনে আওয়ামী লীগ স্পষ্ট এগিয়ে থাকলেও এবারই প্রথম বিএনপির কাছে ধরাশায়ী হলো দলটি। এই ফলাফলকে দলের ভরাডুবি হিসেবে দেখছেন আ.লীগের তৃণমূল নেতাকর্মীরা।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ বিদ্রোহীরা বিজয়ী হয়েছেন ৩টিতে, বিএনপি বিদ্রোহীরা জয়ী হয়েছেন ২টি ও তিনটিতে বিজয়ী হয়েছে জামায়াত সমর্থিত দলীয় নেতারা। প্রার্থী নির্বাচনে ভুল, দলীয় কোন্দল, বিদ্রোহী প্রার্থী, প্রার্থীদের সঙ্গে স্থানীয় এমপি এবং উপজেলা চেয়ারম্যানদের দ্ব›দ্ব, কর্মীদের নিষ্ক্রিয়তা ও সরকারের প্রতি ক্ষোভের কারণে আওয়ামী লীগের এই বিপর্যয় বলে স্থানীয় নেতাকর্মীরা।
দক্ষিণ সুরমা : দক্ষিণ সুরমার উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে বিএনপি মনেনানীত প্রার্থী ৩ টিতে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দুটিতে এবং জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী দুটি ইউনিয়নে বিজয়ী হয়েছেন।
বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বরইকান্দিতে হাবিব হোসেন, কুচাই ইউনিয়নে আবুল কালাম ও দাউদপুর ইউনিয়নে এইচএম খলিল বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সিলামে ইকরাম হোসেন ও মোগলাবাজার ফখরুল ইসলাম সাইস্তা নির্বাচিত হয়েছেন। এছাড়াও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে জালালপুর ইউনিয়নে সুলাইমান হোসেন ও লালাবাজারে পীর মো. ফয়জুল হক বিজয়ী হয়েছেন।
বিশ্বনাথ : এ উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে দুটিতে আওয়ামী লীগ, দুটিতে বিএনপি ও দুটিতে দুই দলের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শনিবার রাতে স্থানীয় এজেন্টদের মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে এ ফলাফল জানা গেছে।
উপজেলার বিশ্বনাথ সদরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফয়জুল হক (আনারস), দৌলতপুরে আওয়ামী লীগের আমির আলী (নৌকা), অলংকারীতে বিএনপির বিদ্রোহী নাজমুল ইসলাম রুহেল (চশমা), রামপাশায় আওয়ামী লীগের আলমগীর হোসেন (নৌকা), খাজাঞ্চিতে বিএনপির গিয়াস উদ্দিন (ধান) ও লামাকাজীতে ইউনিয়নে বিএনপির প্রার্থী কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছন।
এ উপজেলার ৬টি ইউনিয়নে ২৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে, সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৪৫ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।
গোলাপগঞ্জ : গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৩টি, বিএনপির মনোনীত প্রার্থী ৪টি, জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী একটিতে, ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে বিএনপি বিদ্রোহী ছানা মিয়া (আনারস), সদর ইউনিয়নে বিএনপির প্রার্থী আশফাক আহমদ চৌধুরী (ধানের শীষ), ফুলবাড়ি ইউনিয়নে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান (ধানের শিষ), ল²ীপাশা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী কবির আহমদ মুসন (ঘোড়া), বুধবারী বাজার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মস্তাব উদ্দিন (চশমা), ঢাকা দক্ষিণ ইউনিয়নে জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী শেখ মো, আব্দুর রহিম (ঘোড়া), লক্ষণাবন্দ ইউনিয়নে বিএনপির প্রার্থী নাছিরুল হক শাহীন (ধানের শিষ), ভাদেশ্বর ইউনিয়নে বিএনপির জিলাল উদ্দিন (ধানের শিষ), পশ্চিম আমুড়া ইউনিয়নে আওয়ামী লীগের মঈন উদ্দিন (নৌকা) ও শরীফগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের এমএ মুহিত হীরা (নৌকা), উত্তর বাদেপাশা ইউনিয়নে আওয়ামী লীগের মোস্তাক আহমদ (নৌকা), বিজয়ী হয়েছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed