Main Menu

মৌলভীবাজারে ১৪ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা…

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর ও কুলাউড়া উপজেলায় চতুর্থ ধাপে ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী ১১ প্রার্থী নির্বাচিত হয়েছেন। বিএনপি প্রার্থী এক ও দুই স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
জেলার রাজনগর উপজেলার ফতেহপুরে নকুল চন্দ্র দাশ (আওয়ামীলীগ), উত্তরভাগে শাহ শহিদুজ্জামান ছালিক (স্বতন্ত্র), মুন্সিবাজারে ছালেক মিয়া (আওয়ামীলীগ), পাঁচগাঁও শামছুন নূর আহমদ আজাদ (আ’লীগ বিদ্রোহী), রাজনগরে দেওয়ান খয়রুল মজিদ ছালেক (আ’লীগ বিদ্রোহী), টেংরায় মোঃ টিপু খান (আ’লীগ বিদ্রোহী), কামারচাকে মোঃ নজমুল হক সেলিম (আওয়ামীলীগ), মনসুরনগর মিলন বখ্ত (আওয়ামীলীগ)।
এদিকে কুলাউড়া উপজেলার ৬টি ইউনিয়নের ভাটেরায় সৈয়দ একে এম নজরুল ইসলাম (আওয়ামী লীগ), কর্মধায় এম এ রহমান আতিক (আওয়ামী লীগ), শরীফপুরে জুনাব আলী (বিএনপি), টিলাগাঁও আব্দুল মালিক (আ’লীগ বিদ্রোহী), পৃথিমপাশায় নবাব আলী বাকর খান (স্বতন্ত) এবং হাজীপুরে সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু (স্বতন্ত্র প্রার্থী) বিজয়ী হয়েছেন।
জেলার সদর ও শ্রীমঙ্গলে আগামী ৪ জুন এবং কমলগঞ্জে ২৮ মে নির্বাচন অনুষ্টিত হবে।

Share





Related News

Comments are Closed