সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতা রাসেল কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাসেল আহমদ কে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন আদালতে হাজিরা দিতে গেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
উল্লেখ্য,তার বিরুদ্ধে গত আন্দোলন সংগ্রামের সময় বেশ কয়েকটি মামলা হয়।
নিন্দা: মহানগর স্বেচ্ছাসেবকদল ও ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাসেল আহমদ কে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি জেলা আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান ও মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম। এক বিবৃতিতে রাসেল আহমদ কে আটকের তীব্র নিন্দা জানান তাঁরা। অবিলম্বে রাসেল আহমদ সহ কারাগারে আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়ে তাঁরা বলেন, এই সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে বাকশাল কায়েম করে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিক আজ নিরাপত্তাহীন । জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার সব বাদ দিয়ে বিরোধী দলের নেতাকর্মী দিয়ে কারাগার ভরে ফেলছে। এর জবাব একদিন বাংলাদেশের জনগণ তাদের দিবেই।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed