কুলাউড়ায় কিশোরীকে আটকে রেখে ধর্ষণ
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাওয়ের হাজীপুর গ্রামে দশ বছরের এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ২দিন আটকে রেখে ধর্ষণ করেছে হানিফ নামের এক বখাটে। ধর্ষিতা কিশোরী এখন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এদিকে ঘটনার এক সপ্তাহ পর বুধবার ৪ মে কিশোরীর মামা জয়নাল মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা (নং ০৪) দায়ের করেন। তবে এখনো ধর্ষক হানিফ আলী(২৭)কে আটক করতে পারেনি পুলিশ।
নির্যাতিতা কিশোরীর মামা জয়নাল মিয়া অভিযোগ করে বলেন, তার বোন আয়শা বেগম মধ্যপ্রাচ্যে থাকেন তাই একমাত্র মেয়েকে তাদের বাড়িতে রেখে যান এবং এখানে থেকে পড়াশুনা করত। গত ২৮ এপ্রিল সন্ধ্যায় তার ভাগ্নি মাদ্রাসা ছাত্রী (১০) ঘরের বাহিরে টয়লেট থেকে বের হওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা হাজীপুর গ্রামের চান্দু মিয়ার বখাটে ছেলে হানিফ আলী (২৭) কিশোরীকে ঝাপটে ধরে গামছা মুখে চেপে ধরে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে ২দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে।
গত শুক্রবার রাত ১২টায় ধর্ষণকারী হানিফ অজ্ঞান অবস্থায় কিশোরীকে তাদের বাড়ির আঙিনায় ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন কিশোরীকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা শোচনীয় হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ গত সোমবার ঘটনাস্থলে যায় এবং হানিফের চাচা ও বড়ভাই গণি মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে তাদেরকে রাতে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার পুলিশ মৌলভীবজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরীর জবানবন্দি গ্রহণ করে বুধবার কুলাউড়া থানায় ধর্ষক হানিফকে একমাত্র আসামী করে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দোহা পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়ের করা হয়েছে এবং আসামী হানিফকে ধরতে অভিযান অব্যাহত আছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed