অনন্ত হত্যা: দুই আসামীর জামিন, মুক্তির পর ফের গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যাকান্ডের ঘটনায় কারাবন্দি থাকা দু’জন উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন। বৃহস্পতিবার জামিনে মুক্তিলাভের পর তাদের আবার গ্রেফতার করেছে পুলিশ। সকাল ১১ টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে মোহাইমিন নোমান ও রশিদ আহমদকে গ্রেফতার করে পুলিশ। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আজই এ দু’জন কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।
দু’জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট কতোয়ালি থানার ওসি সুহেল আহমদ বলেন, তারা দু’জন একটি বাস পুড়ানো মামলার আসামী। গ্রেফতারের পর বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মোহাইমিন নোমানের ভাই মান্নান রাহী অনন্ত বিজয় হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। দুই ভাইকে একসাথে কানাইঘাট থেকে গত বছরের ২৭ আগস্ট গ্রেফতার করেছিলো সিআইডি পুলিশ।
গত বছরের ১২ মে সকাল সাড়ে ৮টায় সিলেট নগরীর সুবিদবাজার এলাকার নূরানী আবাসিক এলাকায় অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি সুবিদবাজারের বনকলাপাড়ার নূরানী এলাকার ১২/১৩ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। ঘটনাস্থল থেকে অনন্তর বাড়ি ৩০ থেকে ৪০ গজ দূরে।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন অনন্ত বিজয়। এরপর কর্মকর্তা হিসেবে যোগ দেন পূবালী ব্যাংকে। সিলেটের জাউয়াবাজারে অবস্থিত পূবালী ব্যাংক শাখায় কর্মরত ছিলেন।
এ হত্যাকাণ্ডের ব্যাপারে অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামি করে অনন্ত বিজয় দাশের বড়ভাই রতেœশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে মামলাটির তদন্তভার সিআইডি’র অর্গানাইজড ক্রাইম বিভাগকে দেওয়া হয়। আনসার বাংলা ৮ নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed