Main Menu

সিলেটে মিডওয়াইফ দিবস পালিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলার খাদিম নগরে কলে­াগ্রামের ডিএমপি হলরুমে ও ইউসেফ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল বটেশ্বরে স্বাস্থ্য, শিক্ষা ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান কর্মসূচী ও শোভাযাত্রা বের করা হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এফআইভিডিবি এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেলে পর্যন্ত এসব কর্মসূচী পালন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় শাহপরান গেইট থেকে শোভাযাত্রা বের হয়ে ইউসেফ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল বটেশ্বরে গিয়ে শেষ হয়। সেখানে সাড়ে ৩শ শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দুপুরে ডিএমপির হলরুমে মিডওয়াইট তৃতীয় ব্যাচের প্রায় শতাধিক শিক্ষার্থী সন্ধানী-সিলেটকে রক্তদান করে।
কর্মশালায় বক্তব্য রাখেন শিক্ষক রফিকুল ইসলাম। কর্মশালায় মিডওয়াইফ দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন প্রেজেন্টেশন এবং নাটিকা পরিবেশন করে।
কর্মশালা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিএমপি প্রোগ্রামের কোর্স সমন্বয়কারী মো. আজ বাহার, প্রোগ্রামের শিক্ষিকা লোপা আক্তার, মারুফা আক্তার, সুনিয়া আক্তার, রোজিনা আক্তার, সুজাতা দাস, রেজিনা আক্তার, তানিয়া আক্তার প্রমুখ।

Share





Related News

Comments are Closed