আরও তিনটি পৃথিবীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা
তথ্য ডেস্ক : দীর্ঘ বছর ধরে লাগাতার গবেষণা শেষে সাফল্যের হাসি বিজ্ঞানীদের মুখে। পৃথিবীর বাইরেও মানব বসবাসযোগ্য তিনটি গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা।
একটি নক্ষত্রকে ঘিরে ধরে ঘুরছে আবিস্কার হওয়া নতুন গ্রহগুলি। তাপমাত্রা ও আকৃতিতে গ্রহগুলি একেবারেই পৃথিবীর কাছাকাছি বলেও গবেষণায় তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। আকৃতি এবং তাপমাত্রায় গ্রহগুলি পৃথিবীর কাছাকাছি হলেও এগুলি অন্তত ৩৯ আলোকবর্ষ দূরে অবস্থিত।
কিন্তু আবার অন্যদিক থেকে বিবেচনা করলে এখনও পর্যন্ত সৌরজগতের বাইরে এই গ্রহগুলিই সবদিক থেকে পৃথিবীর কাছাকাছি বলে জানানো হয়েছে বিজ্ঞানীদের তরফে।
বেলজিয়ামের যে বিজ্ঞানীদল এই সন্ধান চালাচ্ছেনে, তাঁদের প্রধান মাইকেল গিলন জানিয়েছেন, পৃথিবীর বাইরে এই প্রথম রাসায়নিকের সন্ধান মিলল। সেদিক থেকে এই আবিষ্কার যুগান্তকারী। তিনি জানিয়েছেন, এতদিন গোটা ব্যাপারটাই ছিল শুধু তত্ত্বে। এই প্রথম অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রহগুলির অস্তিত্ত্ব প্রমাণিত হল। যে নক্ষত্রটিকে ঘিরে ধরে এই গ্রহগুলি পাক খাচ্ছে, তা আকৃতিতে সূর্যের এক অষ্টমাংশ।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed