বেক্সিমকোর ডিটিএইচ : ৩০০ টাকায় ১০৫ চ্যানেল
প্রযুক্তি ডেস্ক: দেশের ইতিহাসে প্রথমবারের মত বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড চালু করলো তারবিহীন ক্যাবল ডিস অ্যান্টেনা ডিরেক্ট-টু-হোম কানেকশন (ডিটিএইচ) রিয়েল ভিউ। মাসে ৩০০ টাকায় ১০৫টি চ্যানেল দেখতে পারবেন আধুনিক এ সেবার গ্রাহকরা।
বেক্সিমকো কমিউনিকেশনের ম্যানেজার নূর ঈ তাজরিয়ান খান সংবাদ মাধ্যমকে জানান, বর্তমানে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগে পাওয়া যাচ্ছে তারবিহীন এ ডিস অ্যান্টেনা। অত্যাধুনিক এ ক্যাবল টেলিভিশন সেবা উপভোগ করতে হলে একজন গ্রাহককে রিয়েল ভিউ সেট-টপ বক্স ও ডিশ অ্যান্টেনা ৪ হাজার ৪৯৯ টাকায় ক্রয় করতে পারবেন। সঙ্গে থাকছে ১৫ শতাংশ ভ্যাট।
তিনি জানান, কেনার পর থেকে গ্রাহকরা সেট ও টপ বক্সে দুই বছরের সেবা পাবেন। এ ছাড়া কর্তৃপক্ষ নিজেই গ্রাহকদের যাবতীয় সুযোগ-সুবিধাসহ ইন্সটলেশন সুবিধা প্রদান করবে। দিনরাত ২৪ ঘণ্টা কাস্টমার কেয়ার সুবিধাতো থাকছেই।
তাজরিয়ান খান জানান, গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে বিল পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। ডিটিএইচের গ্রাহকরা স্ব স্ব অবস্থান থেকে স্ক্র্যাচ কার্ড, মোবাইল ব্যাংকিং, বিকাশ, ডিবিবিএল শিওরক্যাশ, ইউক্যাশ প্রভৃতির মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।
ব্যাংক কার্ডের মাধ্যমেও বিল পরিশোধ করা যাবে বলে জানান ওই কর্মকর্তা।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed