ঠাকুরগাঁওয়ে শর্টগান নিয়ে ঘুরছে আ.লীগ প্রার্থীর লোকজন!
বিশেষ প্রতিনিধি: নির্বাচনের আগে লাইসেন্স করা সব ধরনের অস্ত্র জেলা প্রশাসনের কাছে জমা দেয়ার নিয়ম থাকলেও তা মানছে না ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মো. সোহাগ। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ ভোটারদের মাঝে।
আওয়ামী লীগ প্রার্থীর লোকজন প্রকাশ্যে তাদের লাইসেন্স করা শর্টগান ও পিস্তল নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং নৌকা বাদে অন্য কোথাও ভোট না দেয়ার হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রার্থীর পাশে সারাক্ষণ শর্টগান নিয়ে দাঁড়িয়ে থাকছেন সাদা পাঞ্জাবী পরিহিত এক যুবক।
স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী লীগের প্রার্থীর কাছে শর্টগান ছাড়াও তার লোকজনের কাছেও পিস্তলসহ বিভিন্ন অস্ত্র রয়েছে। যা নিয়ে তারা প্রকাশ্যে ঘুরছে এবং ভোটারদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন।
এদিকে আওয়ামী লীগের প্রার্থীর প্রকাশ্যে অস্ত্র নিয়ে ভোটের মাঠে নামার কারণে সাধারণ ভোটারসহ অন্যদলের প্রার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী মো. সোহাগ বলেন, আমার নির্বাচনী প্রচারণায় কয়েকজন আতœীয় স্বজন এসেছে। তাদের একটি শর্টগান ও পিস্তল রয়েছে। তবে সেগুলো লাইসেন্স করা। নিজের নিরাপত্তার স্বার্থেই অস্ত্রগুলো তাদরে সঙ্গে রেখেছে। তবে অস্ত্র নিয়ে কাউকে ভয়ভীতি দেখানো হচ্ছে না বলে দাবি করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহজাহান হাবিব জানান, কিছু যুবক অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে। এতে এলাকার সাধারণ মানুষ খুব আত্েঙ্ক আছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, এমন অভিযোগ আমাদের কাছে নেই। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান, নির্বাচনী আচরণ বিধিতে নির্বাচনী এলাকায় অস্ত্র নিয়ে ঘুরা ফেরা নিষেধ। কোন প্রার্থী যদি তা লঙ্ঘন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed