Main Menu

সিলেটসহ সারাদেশে গ্যাস সংযোগ চালুর দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবিলম্বে সিলেটসহ সারাদেশে গ্যাস সংযোগ চালু করার দাবিতে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট এর উদ্যোগে বুধবার বিকাল ৫টায় শাহপরানে ও বিকাল সাড়ে ৫টায় টিলাগড় পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভা গুলোতে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনের অন্যতম নেতা সিলেটের প্রবীন রাজনীতিবিদ এড. মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম আহŸায়ক বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের পরিচালনায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আবুল হোসেন, গনতন্ত্রী পাটির্র জেলা সহ-সভাপতি বিপুল বিহারী দে, সিপিবি জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, গনতন্ত্রী পাটির্র জেলা সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, বাসদ জেলা নেতা জুবায়ের আহমদ সুমন, শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, বাসদ জেলা নেতা প্রণব জ্যোতি পাল , গনতন্ত্রী পাটির্র জেলা সমাজসেবা সম্পাদক আজিজুর রহমান খোকন, জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েল ফেয়ার এসোসিয়েশন চঞ্চু লেন্দু দাস চঞ্চল, মন্জু লাল রায় প্রমূখ।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদের মালিক একমাত্র দেশের জনগণ। কিন্তু আমাদের দেশের সরকার সাধারণ জনগণকে তেল-গ্যাসসহ প্রাকৃতিক সম্পদ থেকে বঞ্চিত করে বিদেশীদের হাতে বিভিন্ন সময়ে তুলে দেওয়ার নানা চক্রান্ত করছে। বিভিন্ন মিথ্যা-ভূয়া, তথ্য-উপাত্ত দিয়ে জনগণকে বিভ্রান্ত করে লুটপাঠের উদ্দেশ্যে এবারও গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বক্তারা লুটপাঠের উদ্দেশ্যে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ায় তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জনস্বার্থ বিবেচনা করে পূর্বে ন্যায় গ্যাস সংযোগ প্রদানের আহবান জানান।
বক্তারা আরো বলেন, গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন দীর্ঘদিন থেকে সিলেটসহ সারাদেশে গ্যাস সংযোগের দাবিতে ধারাবাহিক ভাবে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সহ নানা কর্মসূচি পালন করে আসছে। কিন্তু এর পরও সংশ্লিষ্টরা পুনরায় গ্যাস সংযোগ চালুর জন্য কোন উদ্যোগ গ্রহন করেনি। তাই গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের উদ্যোগে ৪ মে থেকে ১৪ মে পর্যন্ত সিলেট শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্তপূর্ণ পয়েন্টে পথ সভা-সমাবেশ এবং আগামী ২১ মে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে জনসভা অনুষ্টিত হবে।

Share





Related News

Comments are Closed